• ঢাকা
  • |
  • সোমবার ১৬ই চৈত্র ১৪৩২ সন্ধ্যা ০৭:৪১:৪৯ (30-Mar-2026)
  • - ৩৩° সে:

বকশীগঞ্জের আওয়ামী লীগের ৫ নেতা কারাগারে

৩০ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:০২:০০

বকশীগঞ্জের আওয়ামী লীগের ৫ নেতা কারাগারে

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জের নাশকতার মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের পাঁচ নেতা কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

৩০ মার্চ সোমবার দুপুরে জামালপুর আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে রাষ্ট্রপক্ষের আইনজীবীর বিরোধীতার কারণে আদালতের বিচারক তাদের নামঞ্জুর করে কারাগারে পাঠান।

Ad
Ad

কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আনিছুজ্জামান গামা।

Ad

আসামিরা হলেন- বকশীগঞ্জ পৌর আওয়ামী লীগের আহ্বায়ক জালাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক জুয়েল হাজারী, মেরুরচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইলিয়াছ হোসেন, আওয়ামী লীগ নেতা মাজু মিয়া ও যুবলীগ নেতা আরিফুর রহমান বানু।

খোঁজ নিয়ে জানা গেছে, বকশীগঞ্জ থানার একটি নাশকতার মামলায় দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন আওয়ামী লীগ ও যুবলীগের ওই নেতারা।

সোমবার দুপুরে তারা জামালপুর কোর্টে হাজির হয়ে জামিনের আবেদন করলে কিন্তু জজ কোর্টের পিপি আনিছুজ্জামান গামা আসামিদের জামিনের বিরোধী করেন। পরে আদালত ৫ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর
হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর
৩০ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:৪৬


বকশীগঞ্জের আওয়ামী লীগের ৫ নেতা কারাগারে
বকশীগঞ্জের আওয়ামী লীগের ৫ নেতা কারাগারে
৩০ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:০২:০০








Follow Us