• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে কার্তিক ১৪৩৩ সকাল ১০:২২:০২ (14-Nov-2026)
  • - ৩৩° সে:

নলডাঙ্গায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা

১২ মার্চ ২০২৬ রাত ০৮:২৬:৪৮

নলডাঙ্গায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গা উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ রাখার অভিযোগে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

১২ মার্চ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের মমিনপুর বাজারে মেসার্স জমশেদ ট্রেডার্স পেট্রোলিয়ামে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল এমরান খান।

আরও পড়ুন

পদ্মা সেতুর টোল প্লাজায় নাশকতা: ডিসি অফিসের কর্মচারী জাহাঙ্গীরসহ গ্রেফতার ৪

তিনি জানান, অভিযানে মমিনপুর বাজারে অবস্থিত জমশেদ ট্রেডার্সে অবৈধভাবে জ্বালানি তেল মজুদের প্রমাণ পাওয়া যায়। এ কারণে মমিনপুর গ্রামের আরশেদ আলীর ছেলে মো. জমশেদ (৪৫) কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে নলডাঙ্গা থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আল এমরান খান বলেন, ভোক্তার স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



বিশ্বের সবচেয়ে দূষিত শহর এখন দিল্লি
বিশ্বের সবচেয়ে দূষিত শহর এখন দিল্লি
১৪ নভেম্বর ২০২৬ সকাল ০৯:৪৯:৩৪