• ঢাকা
  • |
  • রবিবার ১০ই ফাল্গুন ১৪৩২ বিকাল ০৪:৪০:৫৩ (22-Feb-2026)
  • - ৩৩° সে:

ওসিকে গালাগাল, উপজেলা বিএনপির সভাপতি আটক

২২ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৭:০২

ওসিকে গালাগাল, উপজেলা বিএনপির সভাপতি আটক

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলামকে মোবাইল ফোনে অকথ্য ভাষায় গালাগাল করার অভিযোগে উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস চৌধুরী তুষারকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

Ad

২২ ফেব্রুয়ারি রোববার দুপুর ১২টার দিকে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় অবস্থিত তুষার চৌধুরীর নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

Ad
Ad

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা পুলিশেরও (ডিবি) শামীম ইকবাল।

এর আগে, শনিবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে বাহুবল থানার ওসিকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালাগাল করার একটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। অডিওটি দ্রুত ভাইরাল হলে বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে তীব্র সমালোচনা শুরু হয়। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্তে নেয় এবং এরই ধারাবাহিকতায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়।

এর আগে বেলা সাড়ে ১১টায় গণমাধ্যমের সাথে কথা বলেন তুষার চৌধুরী। এ সময় তিনি বলেন, ‘আমি গত দুই মাসের মধ্যে কোনোদিন ওসিকে ফোনও দেইনি। আমি আমার ম্যানেজারকে গালাগাল করেছি, সেটাকে এডিট করে কেউ ফেসবুকে ছড়িয়ে দিয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


বকশীগঞ্জে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবি পণ্য বিক্রয়
বকশীগঞ্জে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবি পণ্য বিক্রয়
২২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:০৬:৫২



১৬ বছর বয়সীদের এনআইডি নিবন্ধনের ঘোষণা দিলো ইসি
১৬ বছর বয়সীদের এনআইডি নিবন্ধনের ঘোষণা দিলো ইসি
২২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:০৩


বেগমগঞ্জে চোরচক্রের সক্রিয় ২ সদস্য গ্রেফতার
বেগমগঞ্জে চোরচক্রের সক্রিয় ২ সদস্য গ্রেফতার
২২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৪০:৩৬

মেঘনায় অবৈধ বালু উত্তোলনে বাধা, গুলিতে আহত-৭
মেঘনায় অবৈধ বালু উত্তোলনে বাধা, গুলিতে আহত-৭
২২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:২০:২৯


সিদ্ধিরগঞ্জে হেরোইনসহ গ্রেফতার-৬
সিদ্ধিরগঞ্জে হেরোইনসহ গ্রেফতার-৬
২২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:০৩:০৫


Follow Us