• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই ফাল্গুন ১৪৩২ বিকাল ০৫:০৩:৫৪ (20-Feb-2026)
  • - ৩৩° সে:

নোয়াখালীতে তেলবাহী লরি চাপায় নিহত-১, আহত-৩

২০ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:২৬:৫৮

নোয়াখালীতে তেলবাহী লরি চাপায় নিহত-১, আহত-৩

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাট-সোনাপুর সড়কে বানদত্ত ট্রান্সমিটার এলাকায় তেলবাহী লরি চাপায় শফিকুর রহমান (৬২) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় নিহত শফিকসহ আহত হয়েছেন আরও ৩ জন। এই ঘটনায় ক্ষুব্ধ জনতা দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে।

Ad

২০ ফেব্রুয়ারি শুক্রবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শফিকুর রহমান কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মমিনুল হকের ছেলে।

Ad
Ad

আহতরা হলেন- শফিকুর রহমানের ছেলে সাইফুল ইসলাম (২৩), সাইদুর রহমান (২০) ও ব্যবসায়ী সোহাগ।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বানদত্ত ট্রান্সমিটার এলাকার নিজেদের দোকানে আসেন শফিকুর রহমান এবং তার দুই ছেলে। বেলা ১১টার দিকে দুই ছেলেকে কবিরহাট বাজারে পাঠানো নিয়ে দোকানের সামনে বসে কথা বলতে ছিলেন। এ সময় সোনাপুর থেকে কবিরহাট এর উদ্দেশ্যে ছেড়ে আসা যমুনা নামের তেলবাহী একটি লরি দোকানের সামনে থাকা শফিকুর রহমান ও মোটরসাইকেলে থাকা তার দুই ছেলেকে চাপা দিয়ে পার্শ্ববর্তী সোহাগের দোকানে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলের শফিকুর রহমান মারা যান। আহত তিনজনকে উদ্ধার করে স্থানীয় লোকজন নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শফিকের দুই ছেলেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভুঁইয়া জানান, তেলবাহী গাড়িসহ চালক আটক রয়েছে। এই ঘটনায় পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










নোয়াখালীতে তেলবাহী লরি চাপায় নিহত-১, আহত-৩
নোয়াখালীতে তেলবাহী লরি চাপায় নিহত-১, আহত-৩
২০ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:২৬:৫৮


Follow Us