• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে মাঘ ১৪৩২ সকাল ১১:৫২:৪৭ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

ফরিদপুরে দুই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা প্রত্যাহার

১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:২৬:৩১

ফরিদপুরে দুই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা প্রত্যাহার

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে দুটি ভিন্ন সংসদীয় আসনের দুটি কেন্দ্র থেকে দুজন প্রিজাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। নির্বাচনী কেন্দ্রে বেআইনিভাবে বহিরাগতদের অনুপ্রবেশের সুযোগ করে দেওয়ার অভিযোগে ১১ ফেব্রুয়ারি বুধবার রাতে তাদের প্রত্যাহার করা হয়। ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

Ad

এর মধ্যে একজন ফরিদপুর-৩ (সদর) আসনের হিতৈষী উচ্চবিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আল আমিন এবং অন্যজন ফরিদপুর-১ (আলফাডাঙ্গা-বোয়ালমারী-মধুখালী) আসনের আশাপুর মাদ্রাসা কেন্দ্রের জাহিদুল ইসলাম।

Ad
Ad

বুধবার রাতে ওই দুই কেন্দ্রে বেআইনিভাবে বহিরাগতদের অনুপ্রবেশের অভিযোগ উঠলে ওই দুজন প্রিজাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। তাদের জায়গায় নতুন প্রিজাইডিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।

ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ভোট কেন্দ্রে আইন বহির্ভূতভাবে বহিরাগত অনুপ্রবেশের সুযোগ দেওয়া ওই দুই কর্মকর্তাকে প্রত্যাহার করে নতুন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। তবে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটেনি বলেও জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নির্বাচনে কোনো শঙ্কা নেই: ডিএমপি কমিশনার
নির্বাচনে কোনো শঙ্কা নেই: ডিএমপি কমিশনার
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৫০:৪১


মেহেরপুরে জামায়াত-বিএনপির পৃথক সংঘর্ষে আহত ১৬
মেহেরপুরে জামায়াত-বিএনপির পৃথক সংঘর্ষে আহত ১৬
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৩৬:৪১




এই দিনটার অপেক্ষায় ছিলাম: সেনাপ্রধান
এই দিনটার অপেক্ষায় ছিলাম: সেনাপ্রধান
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:০৬:০২


ভোট দিলেন প্রধান উপদেষ্টা
ভোট দিলেন প্রধান উপদেষ্টা
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৪৮:৩০



Follow Us