• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ বিকাল ০৫:৪৪:৫৯ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

রূপগঞ্জে নির্বাচনী কার্যালয়ে আগুন, জামায়াত নেতার সংবাদ সম্মেলন

৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৭:২৭

রূপগঞ্জে নির্বাচনী কার্যালয়ে আগুন, জামায়াত নেতার সংবাদ সম্মেলন

নাজমুল হোসেন: নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনের দাঁড়িপাল্লা প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে আগুন দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা জামায়াত।

Ad

৯ ফেব্রুয়ারি সোমবার দুপুরে রূপগঞ্জের মুড়াপাড়া বাজারে উপজেলা জামাতের অফিসে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করার মাধ্যমে এ তথ্য জানান দাঁড়িপাল্লা প্রার্থীর নির্বাচনী এজেন্ট অ্যাডভোকেট ইসরাফিল হোসাইন।

Ad
Ad

দাঁড়িপাল্লা মার্কার রূপগঞ্জ আসনের নির্বাচনী পরিচালক অ্যাডভোকেট ইসরাফিল হোসেন বলেন, রোববার দিবাগত রাত ২টার দিকে উপজেলার বাগবের সিটি মার্কেট এলাকায় অবস্থিত নির্বাচনী কার্যালয়-এ আগুন লাগানো হয়। বাজারে নিরাপত্তা প্রহরী আগুন দেখতে পেয়ে খবর দিলে আমরা দ্রুত এসে আগুন নিভাতে সক্ষম হয়, যার কারণে ব্যাপক কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ সময় কার্যালয়ের সামনে দাঁড়িপাল্লা মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন মোল্লার ব্যানারটি পুড়ে গেছে। দ্রুত আগুন নিভানোর কারণে কার্যালয়ের ভিতরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

তিনি আরও বলেন, আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই বিষয়ে আমরা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং রূপগঞ্জ থানায় লিখিতভাবে অভিযোগ করেছি। আমরা আশা করছি রূপগঞ্জ উপজেলা প্রশাসন একটি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের মাধ্যমে আগামী ১২ ফেব্রুয়ারি একটি সুষ্ঠু নির্বাচন রূপগঞ্জবাসীকে উপহার দিবেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- রূপগঞ্জ উপজেলা দক্ষিণ আমির সাইফুল ইসলাম সিরাজী, উপজেলা পশ্চিম সেক্রেটারি আবু হানিফ ভুঁইয়া, উত্তর সেক্রেটারি খাইরুল ইসলাম, দক্ষিণ সেক্রেটারি আনিসুর রহমান প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮





ঢাকায় ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: ডিএমপি কমিশনার
ঢাকায় ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: ডিএমপি কমিশনার
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:২৯:৩৯



১২ ফেব্রুয়ারি দেশ গঠনের নির্বাচন : তারেক রহমান
১২ ফেব্রুয়ারি দেশ গঠনের নির্বাচন : তারেক রহমান
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:০৩:১৯



Follow Us