• ঢাকা
  • |
  • শনিবার ১৫ই ফাল্গুন ১৪৩২ রাত ০২:৫৮:৩০ (28-Feb-2026)
  • - ৩৩° সে:

রাজশাহীতে রেললাইনের জায়গা অবৈধ দখলে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:২৭:১৫

রাজশাহীতে রেললাইনের জায়গা অবৈধ দখলে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

রাজশাহী ব্যুরো: রাজশাহী মহানগরের রেলগেট থেকে কাশিয়াডাংগা পর্যন্ত রেললাইনের পাশে অবৈধ দখল বাড়তে থাকায় দুর্ঘটনার ঝুঁকি আশঙ্কাজনকভাবে বেড়েছে।

রেললাইনের দু’পাশে গড়ে ওঠা দোকানপাট ও স্থাপনার কারণে যানবাহন চালকদের দৃষ্টিসীমা ব্যাহত হচ্ছে, ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।

Ad
Ad

৯ ফেব্রুয়ারি সোমবার সকালে রাজশাহীর পাঠার মোড় এলাকায় একটি গ্যাস সিলিন্ডারবাহী গাড়ির সঙ্গে ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটে।

Ad

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় সিলিন্ডারটি বিস্ফোরিত হলে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা ছিল। তবে অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক দলের কিছু নেতাকর্মী এবং রেলওয়ের অসাধু কর্মচারীদের যোগসাজশে রেলওয়ের জমি অবৈধভাবে দখল ও বিক্রি হচ্ছে। টাকার বিনিময়ে এসব জায়গা ব্যবহার করতে দেওয়ায় সাধারণ মানুষের জীবন ঝুঁকির মুখে পড়েছে।

স্থানীয়রা জানান, এর আগেও একই এলাকায় একাধিক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে। তারা দ্রুত অবৈধ দখল উচ্ছেদ ও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে রাজশাহী রেলের জিএম ফরিদ আহমেদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমরা ইতোমধ্যে কাজ শুরু করেছি। রাজশাহী সিটি এলাকার অবৈধ দোকানপাট খুব শিগগিরই উচ্ছেদ করা হবে।”

তিনি আরও জানান, ‘শহরের ভেতরে অবৈধ দখলের তালিকা তৈরি করে নোটিশ জারি করা হবে এবং রাজশাহীর বাইরের এলাকাগুলোতেও উচ্ছেদ কার্যক্রম চলমান রয়েছে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ঈদের সম্ভাব্য তারিখ জানালেন জ্যোতির্বিদরা
ঈদের সম্ভাব্য তারিখ জানালেন জ্যোতির্বিদরা
২৭ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৪২:২৪





রাঙ্গুনিয়ায় প্রকাশ্যে জুয়া, গ্রেফতার ৭
রাঙ্গুনিয়ায় প্রকাশ্যে জুয়া, গ্রেফতার ৭
২৭ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:২১:২৪


Follow Us