• ঢাকা
  • |
  • শুক্রবার ১৩ই চৈত্র ১৪৩২ বিকাল ০৪:৪২:৫৮ (27-Mar-2026)
  • - ৩৩° সে:

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন

৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন

নিজস্ব প্রতিবেদক : দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন তাদের গ্রাহকদের জন্য ফাইভজি রোমিং সেবা চালু করেছে। এর মাধ্যমে গ্রাহকরা বিদেশ ভ্রমণের সময়ও ফাইভজি নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন, যা দেবে আল্ট্রা-ফাস্ট গতির ইন্টারনেটের নিশ্চয়তা। এর ফলে স্ট্রিমিং হবে আরও নির্বিঘ্ন, ভিডিও কল হবে আরও স্বচ্ছ, ডাউনলোড হবে দ্রুততর এবং অনলাইনে কাজও হবে আরও স্বাচ্ছন্দ্যময়, ঠিক যেন বাসায় ব্যবহারের মতো।

এখন থেকে ফাইভজি-উপযোগী স্মার্টফোন এবং গ্রামীণফোন সিম ব্যবহারকারী গ্রাহকরা বিদেশেও নির্বিঘ্নে সংযুক্ত থাকতে পারবেন। কোনো অতিরিক্ত খরচ এবং নতুন কোনো প্যাক কেনার প্রয়োজন ছাড়াই বিদ্যমান রোমিং প্যাকের আওতায় উচ্চগতির ফাইভজি সেবা উপভোগ করতে পারবেন গ্রাহকরা।

Ad
Ad

বর্তমানে এই সেবাটি থাইল্যান্ড, মালয়েশিয়া, নরওয়ে, সুইডেন ও ডেনমার্কে চালু রয়েছে এবং ধাপে ধাপে তা অন্যান্য দেশে সম্প্রসারিত করা হবে।
গ্রামীণফোনের চিফ প্রোডাক্ট অফিসার সোলায়মান আলম বলেন, “ফাইভজি রোমিং সেবা চালুর পদক্ষেপটি গ্রাহকদের বিশ্বমানের অভিজ্ঞতা দিতে গ্রামীণফোনের প্রতিশ্রুতির প্রতিফলন। ব্যবসা, শিক্ষা কিংবা ভ্রমণের উদ্দেশ্যে এখন আরও বেশি মানুষ বিদেশ ভ্রমণ করছেন।

Ad

বিশ্বজুড়ে সেরা মানের নেটওয়ার্কের গতি, নির্ভরযোগ্যতা ও পারফরম্যান্সের মাধ্যমে সংযুক্ত থাকতে সহায়তা করবে এই সেবা।”
এই উদ্যোগটি গ্রামীণফোনের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। কারণ ফাইভজি রোমিং সেবা বিদেশে উল্লেখযোগ্যভাবে বেশি গতি, কম ল্যাটেন্সি এবং আরও নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য মোবাইল অভিজ্ঞতা নিশ্চিত করে থাকে। প্রযুক্তিগত অগ্রগতি এবং গ্রাহককেন্দ্রিক উদ্ভাবনে গ্রামীণফোনের নেতৃত্বকে আরও সুদৃঢ় করলো এই সেবা। বাংলাদেশী ভ্রমণকারীদের জন্য পরবর্তী প্রজন্মের রোমিং সুবিধা প্রদানের মাধ্যমে, গ্রামীণফোন ডিজিটাল জীবনধারা, বৈশ্বিক সংযোগ এবং টেলিকম উৎকর্ষতায় নতুন মানদণ্ড স্থাপন করে চলেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



লক্ষ্মীপুরে একই সঙ্গে খোঁড়া হলো ৪টি কবর
লক্ষ্মীপুরে একই সঙ্গে খোঁড়া হলো ৪টি কবর
২৭ মার্চ ২০২৬ বিকাল ০৪:১৫:৫১




মুন্সীগঞ্জের তালতলা বাজারে অগ্নিকাণ্ড
মুন্সীগঞ্জের তালতলা বাজারে অগ্নিকাণ্ড
২৭ মার্চ ২০২৬ বিকাল ০৩:২৭:১৩



মধুপুরে ভুয়া পুলিশ আটক
মধুপুরে ভুয়া পুলিশ আটক
২৭ মার্চ ২০২৬ বিকাল ০৩:০০:০৮


Follow Us