• ঢাকা
  • |
  • সোমবার ২৪শে ফাল্গুন ১৪৩২ ভোর ০৫:১১:৪৭ (09-Mar-2026)
  • - ৩৩° সে:

৪৬তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, সুপারিশ পেলেন ১ হাজার ৪৫৭ জন

৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:৩৮

৪৬তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, সুপারিশ পেলেন ১ হাজার ৪৫৭ জন

অনলাইন ডেস্ক: ৪৬তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ পরীক্ষার মাধ্যমে প্রাথমিকভাবে মোট এক হাজার ৪৫৭ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডার পদে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।

৮ ফেব্রুয়ারি রোববার সন্ধ্যা পৌনে ৭টায় পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ ফলাফল প্রকাশ করা হয়। পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

Ad
Ad

ফলাফল সংক্রান্ত বিজ্ঞপ্তিতে পিএসসি জানায়, প্রকাশিত মনোনয়ন তালিকায় কোনো ভুল বা ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধনের ক্ষমতা কমিশন সংরক্ষণ করে। একই সঙ্গে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এ মনোনয়ন কোনো প্রার্থীর ক্যাডার পদে চাকরি প্রাপ্তির নিশ্চয়তা প্রদান করে না বা কোনো অধিকার সৃষ্টি করে না।

Ad

পিএসসি আরও জানায়, কমিশনের কাছ থেকে মনোনয়নপ্রাপ্তির পর নিয়োগসংক্রান্ত সব বিধি-বিধান ও আনুষ্ঠানিকতা যথাযথভাবে প্রতিপালন সাপেক্ষে নিয়োগকারী কর্তৃপক্ষ এই মনোনয়নের ভিত্তিতে নিয়োগ প্রদান করবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





টস জিতে ফিল্ডিংয়ে নিউজিল্যান্ড
টস জিতে ফিল্ডিংয়ে নিউজিল্যান্ড
৮ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:২৫:০৬




পদত্যাগ করলেন ওয়াসার এমডি আব্দুস সালাম
পদত্যাগ করলেন ওয়াসার এমডি আব্দুস সালাম
৮ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:৪৪:০৫



Follow Us