• ঢাকা
  • |
  • রবিবার ২৬শে মাঘ ১৪৩২ রাত ০৮:৫০:৫৫ (08-Feb-2026)
  • - ৩৩° সে:

চাঁপাই নবাবগঞ্জে নুরুল ইসলাম বুলবুলের নেতৃত্বে গণমিছিল

৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০৫:১৭

চাঁপাই নবাবগঞ্জে নুরুল ইসলাম বুলবুলের নেতৃত্বে গণমিছিল

মো. হানিফ মেহমুদ, চাঁপাইনবাবগঞ্জ: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে জামায়াত মনোনীত প্রার্থী নুরুল ইসলাম বুলবুলের নেতৃত্বে বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

Ad

৮ ফেব্রুয়ারি রোববার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহরের বড় ইন্দারা মোড়ে জড়ো হন। পরে গণমিছিলটি শহরের বাতেন খাঁ মোড় দিয়ে শান্তি মোড় ও বিশ্বরোড হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

Ad
Ad

এতে জেলা ও উপজেলা পর্যায়ের জামায়াত নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশ নেন। মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা সুষ্ঠু নির্বাচন, ভোটাধিকার নিশ্চিতকরণ, দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন এবং ন্যায়বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us