• ঢাকা
  • |
  • রবিবার ২৬শে মাঘ ১৪৩২ রাত ০৯:২৬:১১ (08-Feb-2026)
  • - ৩৩° সে:

এক আপদ বিদায় করতেই আরেক বিপদ ঘাড়ে বসেছে: নাছির উদ্দীন নাছির

৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:৩৭

এক আপদ বিদায় করতেই আরেক বিপদ ঘাড়ে বসেছে: নাছির উদ্দীন নাছির

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী-৪ আসনের দাঁড়িপাল্লার প্রার্থী ইসহাক খন্দকারকে ‘বহিরাগত বিপদ’ হিসেবে আখ্যা দিয়ে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, ‘এক আপদ বিদায় করতেই না করতেই আরেক বিপদ ঘাড়ে বসেছে। ওই বিপদের পাল্লায় পড়লে আগামী পাঁচ বছর উন্নয়ন থেকে বঞ্চিত হতে হবে।’

Ad

৮ ফেব্রুয়ারি রোববার বিকেলে সুবর্ণচর উপজেলার চরজব্বর ডিগ্রি কলেজ মাঠে ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

Ad
Ad

নাছির উদ্দীন নাছির বলেন, ‘বিগত ১৫ বছর কবিরহাট থেকে এসে আওয়ামী লীগের এক বহিরাগত সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী আমাদের ওপর আপদের মতো ছড়ি ঘুরিয়েছে। এখন আবার বাইরে থেকে আরেক বিপদ এসে আপনাদের ভোট চাইছে। সবাইকে সতর্ক থাকতে হবে, কোনো ফাঁদে পা দেওয়া যাবে না।’

তিনি বলেন, ধানের শীষে ভোট দিলে তারুণ্যের অহংকার তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হবেন। তিনি ক্ষমতায় এলে উন্নয়নের কোনো ঘাটতি থাকবে না। এ অঞ্চলে একটি পৌরসভা গঠন এবং একটি বিদ্যুৎ সাব-স্টেশন স্থাপন জরুরি বলেও মন্তব্য করেন তিনি।

নাছির উদ্দীন নাছির আরও বলেন, দক্ষিণের বিস্তীর্ণ চরাঞ্চলের খাস জমির সঠিক বন্দোবস্ত নিশ্চিত করতে হবে। পাশাপাশি নদীভাঙন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।

তিনি দাবি করেন, নোয়াখালী-৪ আসনে বিএনপির প্রার্থীকে ধানের শীষ প্রতীকে ভোট দিলে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন হবে এবং স্কুল-কলেজসহ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অভূতপূর্ব উন্নয়ন সাধিত হবে।

সভায় জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দুখুর সঞ্চালনায় আরও বক্তব্য দেন নোয়াখালী-৪ আসনে বিএনপির প্রার্থী মো. শাহজাহান, জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এবিএম জাকারিয়া, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান, জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট শাহদাৎ হোসেন, অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ, কামরুজ্জামান হাফিজসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


বিকাশ-নগদ-রকেটে ১ হাজারের বেশি লেনদেন নয়
বিকাশ-নগদ-রকেটে ১ হাজারের বেশি লেনদেন নয়
৮ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:৫৬:৫৪










Follow Us