• ঢাকা
  • |
  • বুধবার ৪ঠা চৈত্র ১৪৩২ রাত ০৮:২৯:৩৪ (18-Mar-2026)
  • - ৩৩° সে:

কাফনের কাপড় পরে নির্বাচনী প্রচারণায় মুফতি রায়হান জামিল

২৬ জানুয়ারী ২০২৬ দুপুর ০২:৪৮:২০

কাফনের কাপড় পরে নির্বাচনী প্রচারণায় মুফতি রায়হান জামিল

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুর-৪ আসন (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন)-এ জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি রায়হান জামিলের নির্বাচনী প্রচারণাকালে হুমকি ও গালাগালির ঘটনার প্রতিবাদে ব্যতিক্রমধর্মী কর্মসূচি পালন করেছেন তাঁর সমর্থকরা।

২৬ জানুয়ারি সোমবার দিনব্যাপী চরভদ্রাসন উপজেলার ম্যাজিস্ট্রেট বাজার এলাকায় মুফতি রায়হান জামিলের নেতৃত্বে কাফনের কাপড় পরিধান করে শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচারণা চালানো হয়। এ সময় নির্বাচনী পরিবেশে ভয়ভীতি, বাধা ও অশালীন আচরণের বিরুদ্ধে প্রতিবাদ জানান অংশগ্রহণকারীরা।

Ad
Ad

এ সময় মুফতি রায়হান জামিল বলেন, “নির্বাচনী প্রচারণায় হুমকি ও গালাগালি গণতন্ত্র ও জনগণের ভোটাধিকারকে প্রশ্নবিদ্ধ করে। আমরা শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন চাই। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন ও নির্বাচন কমিশনের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত জরুরি।”

Ad

সমর্থকরা বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত না হওয়া পর্যন্ত সব ধরনের ভয়ভীতি ও বাধা উপেক্ষা করে তারা মাঠে থাকবেন এবং জনগণের ভোটাধিকার রক্ষায় সোচ্চার থাকবেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিশ্ববাজারে স্বর্ণের বড় পতন
বিশ্ববাজারে স্বর্ণের বড় পতন
১৮ মার্চ ২০২৬ রাত ০৮:২৮:২৮




সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ২, নিখোঁজ ৩
সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ২, নিখোঁজ ৩
১৮ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:২৫:৪৩







Follow Us