• ঢাকা
  • |
  • বুধবার ১৯শে ফাল্গুন ১৪৩২ রাত ০১:০২:২৮ (04-Mar-2026)
  • - ৩৩° সে:

সদরপুরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

১৫ জানুয়ারী ২০২৬ সকাল ১০:০৬:২৪

সদরপুরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: তারুণ্যের আলো যুব সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৪ জানুয়ারি বুধবার সদরপুর মহিলা কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

Ad
Ad

অনুষ্ঠানে তারুণ্যের আলো যুব সংগঠনের সভাপতি মামুন তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুত জামান বদু।

Ad

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদরপুর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মান্নান হাওলাদার, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মো. ইমারত হোসেন বাচ্চু এবং তারুণ্যের আলো যুব সংগঠনের উপদেষ্টা আবু বক্কার সিদ্দিক।

আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম তরুণ সমাজকে আরও ইতিবাচক কাজে উদ্বুদ্ধ করবে।

পরে সংগঠনের পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ইরানে পাল্টা হামলা চালিয়েছে কাতার
ইরানে পাল্টা হামলা চালিয়েছে কাতার
৩ মার্চ ২০২৬ রাত ০৯:৪০:০৬



পুলিশের শীর্ষ পর্যায়ে রদবদল
পুলিশের শীর্ষ পর্যায়ে রদবদল
৩ মার্চ ২০২৬ রাত ০৮:৩৯:৪৬



দেশের রিজার্ভ আরও বাড়ল
দেশের রিজার্ভ আরও বাড়ল
৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৫৯:৩৪





Follow Us