• ঢাকা
  • |
  • শুক্রবার ২৮শে কার্তিক ১৪৩৩ রাত ০২:১১:১৬ (13-Nov-2026)
  • - ৩৩° সে:

ফতুল্লায় পুকুরে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার

৭ জানুয়ারী ২০২৬ সকাল ১১:৫২:২৯

ফতুল্লায় পুকুরে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ (ফতুল্লা) প্রতিনিধি: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দৌলতপুর এলাকায় একটি পুকুর থেকে এক অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

৭ জানুয়ারি বুধবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফতুল্লা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। তবে এখন পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মিলন ফকির জানান, মরদেহটির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ায় হাসপাতালে দালালদের দৌরাত্ম্য ঠেকাতে যৌথ অভিযান, ৭ জনের সাজা

পুলিশ জানায়, মরদেহটি উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







অবসরে বিমানবাহিনীর ৫ কর্মকর্তা
অবসরে বিমানবাহিনীর ৫ কর্মকর্তা
১২ নভেম্বর ২০২৬ রাত ০৯:২৫:০৪


দুদকের নতুন মহাপরিচালক মোরশেদ আলম
দুদকের নতুন মহাপরিচালক মোরশেদ আলম
১২ নভেম্বর ২০২৬ রাত ০৯:১৭:২৬