• ঢাকা
  • |
  • শনিবার ১৫ই কার্তিক ১৪৩৩ রাত ০১:৫৭:২৪ (31-Oct-2026)
  • - ৩৩° সে:

বিলাসবহুল গাড়িতে মিলল ৩ কোটি টাকার ইয়াবা, চালক পলাতক

১৪ নভেম্বর ২০২৫ দুপুর ১২:৪৭:০৬

বিলাসবহুল গাড়িতে মিলল ৩ কোটি টাকার ইয়াবা, চালক পলাতক

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরীর একটি অস্থায়ী চেকপোস্টে তল্লাশির সময় বিলাসবহুল একটি প্রাইভেট কার থেকে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ১ লাখ ইয়াবা বড়ি জব্দ করেছে পুলিশ। তবে তল্লাশির আগে কারটি ফেলে পালিয়ে যান চালক।

১৩ নভেম্বর বৃহস্পতিবার রাতে নগরীর কোতোয়ালি থানার মেরিনার্স রোডে এই ঘটনা ঘটে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বলেন, প্রাইভেট কারটি শাহ আমানত সেতু এলাকা থেকে কোতোয়ালির দিকে যাওয়ার পথে চেকপোস্টের মুখে পড়ে। চালক চেকপোস্টের কাছাকাছি এসে গাড়ি থামিয়ে পালিয়ে যান। পরে ওই গাড়িতে তল্লাশি চালিয়ে ১০ প্যাকেটে ১ লাখ ইয়াবা বড়ি পাওয়া যায়, যার আনুমানিক মূল্য ৩ কোটি টাকা।’

আরও পড়ুন

রংপুরে মেয়াদোত্তীর্ণ মাছের খাদ্য জব্দ, দুই ফিড ব্যবসায়ীকে জরিমানা

ওসি আরও বলেন, ‘চালক পালিয়ে গেলেও কারের মধ্যে একটি মোবাইল ফোন পাওয়া গেছে। সেটা ধরে তদন্ত শুরু হয়েছে। আর কারটি কক্সবাজার থেকে এসেছে বলে আমরা তথ্য পেয়েছি। এ ব্যাপারে তদন্ত চলছে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

কক্সবাজারে ১৪৪ ধারা জারি
কক্সবাজারে ১৪৪ ধারা জারি
৩০ অক্টোবর ২০২৬ রাত ০৯:৪৫:২৯





ভারতে ৬ আরোহী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত
ভারতে ৬ আরোহী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত
৩০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:২৬


রাতের মধ্যে ১৪ জেলায় ঝড়ের আভাস
রাতের মধ্যে ১৪ জেলায় ঝড়ের আভাস
৩০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৩০


কফির নিমন্ত্রণ, বিল দিলেই সঙ্গ দেবেন জয়া
কফির নিমন্ত্রণ, বিল দিলেই সঙ্গ দেবেন জয়া
৩০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪০:০৬