• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ১১:২২:৩৩ (20-Nov-2026)
  • - ৩৩° সে:

কোম্পানীগন্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ জনের কারাদণ্ড

২৩ অক্টোবর ২০২৫ সকাল ০৮:৫০:২৮

কোম্পানীগন্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ জনের কারাদণ্ড

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে স্থানীয় সরকার বিভাগের অধীনে ব্রিজ নির্মাণে ছোট ফেনী নদী থেকে বালু উত্তোলন করার অপরাধে এলজিইডির ঠিকাদারি প্রতিষ্ঠানের সহকারী প্রজেক্ট ম্যানেজার ও সাইট ইঞ্জিনিয়ারকে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

২২ অক্টোবর বুধবার সন্ধ্যার দিকে উপজেলার চরহাজারী ইউনিয়নের তেল্লারঘাট সংলগ্ন ছোট ফেনী নদী এলাকায় এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামীম।

দণ্ডপ্রাপ্তরা হলেন, এলজিইডির ঠিকাদারি প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডের সহকারী প্রজেক্ট ম্যানেজার নুর নবী (৪০) ও সাইট ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিয়াজুল (৩৫)।  

আরও পড়ুন

পঞ্চগড়ে বোমা সাদৃশ্য বস্তু নিয়ে আতঙ্ক

ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চরহাজারী ইউনিয়নে ছোট ফেনী নদীর উপর নির্মাণাধীন তেল্লারঘাট থেকে দনিপাড়া সংযোগ ব্রিজের কাজ পায় এলজিইডির ঠিকাদারি প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড। এরপর চরহাজারী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আসিফ ইকবাল সুমন ও চরহাজারী ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক শেখ ফরিদ দুলালের যোগসাজশে স্থানীয় শ্রমিকদের মাধ্যমে ছোট ফেনী নদী থেকে ব্রিজ নির্মাণের কাজে অবৈধভাবে বালু উত্তোলন শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান। খবর পেয়ে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের সত্যতা পেয়ে ঠিকাদরি প্রতিষ্ঠানের ডেপুটি প্রজেক্ট ম্যানেজার নুর নবী ও সাইট ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিয়াজুলকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সাথে বালু উত্তোলন কাজে ব্যবহৃত প্রায় দেড় কিলোমিটার পাইপ ধ্বংস করা হয়েছে এবং ১টি ইঞ্জিন জব্দ করা হয়।

তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে চরহাজারী ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) আসিফ ইকবাল সুমন ও চরহাজারী ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক শেখ ফরিদ দুলাল অভিযোগ নাকচ করে বলেন, এ বিষয়ে তারা কিছু জানেন না। এটা সরকার অনুমোদন কাজ ঠিকাদার প্রতিষ্ঠান তাদের লোকজন করছে।

এ সময় কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম, বাংলাদেশ সেনাবাহিনী, কোম্পানীগঞ্জ থানা পুলিশ ও আনসার সদস্যরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে স্কুলছাত্রী অপহরণের ৫ মাস পর মেহেরপুর থেকে উদ্ধার

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামীম জানান, ঘটনার সত্যতা নিশ্চিত হওয়া তাদের কে ভ্রামমান আদালতের আদেশে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



যে কারণে আটক অভিনেতা তমাল মাহবুব
যে কারণে আটক অভিনেতা তমাল মাহবুব
২০ নভেম্বর ২০২৬ সকাল ১০:৩০:৪১






টিভিতে আজকের খেলা (২০ নভেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২০ নভেম্বর, ২০২৬)
২০ নভেম্বর ২০২৬ সকাল ০৯:২৬:৩৩