• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৫:০৪:০৬ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

এখনও নিমজ্জিত লালমনিরহাটের নিম্নাঞ্চল, পানিবন্দি ৭ হাজার পরিবার

১৫ আগস্ট ২০২৫ সকাল ১১:৫৮:৩৪

এখনও নিমজ্জিত লালমনিরহাটের নিম্নাঞ্চল, পানিবন্দি ৭ হাজার পরিবার

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে নদ-নদীর পানি কিছুটা কমলেও এখনও চরাঞ্চল ও নিচু এলাকা নিমজ্জিত বানের জলে। ডালিয়া ব্যারেজ পয়েন্টে গতকাল তিস্তার পানি বিপৎসীমার ১৮ সেন্টিমিটার ওপর থাকলেও আজ শুক্রবার (১৫ আগস্ট) তা নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি কিছুটা কমলেও ব্যারাজের ভাটিতে থাকা লালমনিরহাটের হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারী ও সদরের ২০টি গ্রামের নিম্নাঞ্চল বানের জলে নিমজ্জিত। পানিবন্দি অন্তত ৭ হাজার পরিবার।

অনেকে গবাদি পশু নিয়ে আশ্রয় নিয়েছেন বাঁধ কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে। বন্ধ রয়েছে বেশ কয়েকটি বিদ্যালয়।

পানিতে তলিয়ে আছে রোপা আমন, সবজিসহ ফসলের ক্ষেত। পানি প্রবাহ স্বাভাবিক রাখতে খুলে রাখা হয়েছে ব্যারেজের ৪৪টি জলকপাট।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

শনিবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি
শনিবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৯:১১

সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৩২:৪২

ডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৬
ডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৬
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:২৭:২৯

বিগত ৬ মাসে প্রবাসী আয় বেড়েছে ১৩.১ শতাংশ
বিগত ৬ মাসে প্রবাসী আয় বেড়েছে ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৯:২৩