• ঢাকা
  • |
  • সোমবার ১৮ই কার্তিক ১৪৩৩ রাত ১১:১১:০৬ (02-Nov-2026)
  • - ৩৩° সে:

সাহসী দৃশ্যে অভিনয়ে আপত্তি নেই কৃতি স্যাননের

২ নভেম্বর ২০২৬ রাত ১০:১৮:০৬

সাহসী দৃশ্যে অভিনয়ে আপত্তি নেই কৃতি স্যাননের

বিনোদন ডেস্ক: বলিউডে নিজের অভিনয় গুণের পাশাপাশি গ্ল্যামারাস উপস্থিতি দিয়েও দর্শকের নজর কেড়েছেন কৃতি স্যানন। সম্প্রতি ‘ককটেল ২’-এ তার বিকিনি লুক প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে বেশ আলোচনা হয়। এর আগে কোনো ছবিতে তাকে এমন অবতারে দেখা না যাওয়ায় অনেকের মনেই প্রশ্ন জেগেছিল, এত দিন কেন এ ধরনের দৃশ্যে অভিনয় করেননি অভিনেত্রী?

তবে এবার সেই কৌতূহলের জবাব দিয়েছেন কৃতি। সম্প্রতি এক আলোচনায় অংশ নিয়ে নিজের ক্যারিয়ার, অভিনয় এবং পর্দায় গ্ল্যামারাস উপস্থিতি নিয়ে কথা বলেন এই অভিনেত্রী। সেখানে ‘ককটেল ২’-এর বিকিনি দৃশ্য প্রসঙ্গেও নিজের অবস্থান পরিষ্কার করেন তিনি।

কৃতি বলেন, এত দিন কোনো সিনেমায় বিকিনি পরার দৃশ্য না থাকার পেছনে বিশেষ কোনো আপত্তি বা বাধা ছিল না। বরং গল্প ও চরিত্রের সঙ্গে দৃশ্যটি কতটা সামঞ্জস্যপূর্ণ, সেটিই তার কাছে বিবেচ্য। কেবল সাহসী কিংবা গ্ল্যামারাসভাবে পর্দায় হাজির হওয়ার উদ্দেশ্যে কোনো দৃশ্যে অভিনয় করতে চান না কৃতি।

আরও পড়ুন

মোটা হলে নিজেকে কুৎসিত না ভেবে ভাগ্যবান ভাবুন: ফারিয়া শাহরিন

তার কাছে চরিত্রের প্রয়োজনীয়তা এবং গল্পের স্বাভাবিকতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই অভিনেত্রীর মতে, পর্দায় নিজেকে কীভাবে উপস্থাপন করবেন, সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একজন অভিনয়শিল্পীর নিজের পছন্দ ও স্বচ্ছন্দ্যকে গুরুত্ব দেওয়া উচিত। শাহিদ কাপুর, রাশমিকা মান্দানা ও কৃতি স্যানন অভিনীত ‘ককটেল ২’ বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি।

ছবিতে কৃতির নতুন লুক দর্শকের মধ্যে আলোচনার জন্ম দেয়। এমন অবতারে হাজির হওয়ার জন্য কোনো ধরনের চাপ অনুভব করেছিলেন কি না, এমন প্রশ্নেরও মুখোমুখি হন অভিনেত্রী। তার বক্তব্য, পর্দায় নিজের উপস্থাপনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার একজন অভিনেত্রীর নিজেরই থাকা উচিত।

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন
২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন
২ নভেম্বর ২০২৬ রাত ১০:৫৫:৩১