• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৪:৫৬:২৬ (10-Sep-2026)
  • - ৩৩° সে:
নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যায় প্রাণহানি বেড়ে ১ হাজার ৩৬৫

নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যায় প্রাণহানি বেড়ে ১ হাজার ৩৬৫

আন্তর্জাতিক ডেস্ক: নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ দুর্যোগে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৬৫ জনে। এরমধ্যে নেপালেই নিহত হয়েছেন ১ হাজার ৩৪৪ জন।শনিবার নেপালের পুলিশ বিভাগ জানায়, এ ঘটনায় এখনও নিখোঁজ আছেন চার হাজার সাড়ে আটশো'র বেশি মানুষ। দুর্যোগের দশম দিনেও ৯ শতাধিক জলবিদ্যুৎ কর্মীর সন্ধান অব্যাহত আছে। শুক্রবার ভূগর্ভস্থ টানেল থেকে দু'জনকে জীবিত উদ্ধারের পাশাপাশি একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।একটি টানেল থেকে এখনও অন্তত ৪৬ জনকে জীবিত উদ্ধারের আশা করছেন উদ্ধারকর্মীরা। এ ঘটনায় মাঠে কাজ করছেন নেপালের সেনা ও পুলিশের ২১ হাজারের বেশি সদস্য। তাদের সঙ্গে যোগ দিয়েছেন চীন-ভারতসহ বিভিন্ন দেশের উদ্ধারকর্মীরা।এদিকে, তিব্বতে ২১ প্রাণহানির পাশাপাশি নিখোঁজ রয়েছেন সাড়ে পাঁচশ'র বেশি মানুষ।সূত্র: যমুনা টিভি