• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৭ই বৈশাখ ১৪৩৩ সন্ধ্যা ০৬:১১:১১ (30-Apr-2026)
  • - ৩৩° সে:

গাইবান্ধায় ৩ হোটেলকে জরিমানা

১ আগস্ট ২০২৫ সকাল ১০:০০:২২

গাইবান্ধায় ৩ হোটেলকে জরিমানা

গাইবান্ধা প্রতি‌নি‌ধি: গাইবান্ধায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ক্যাবের প্রত্যক্ষ সহযোগিতায় শহরে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।  এ সময় তিন হোটেলকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।

৩১ জুলাই বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলা প্রশাসনের নির্দেশে জেলা শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

Ad
Ad

এ সময় পঁচা-বাসি খাবার, অপরিষ্কার-অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশ এবং মেয়াদোত্তীর্ণ দই রাখার কারণে তিন হোটেলকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।  

Ad

হোটেলগুলো হলো- শহরের রেলগেট এলাকার শারমিন হোটেল, পৌরপার্কের সামনের এলাকার নিউ পুবালি হোটেল এবং হকার্স মার্কেটের শাহ আলম হোটেল।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, গাইবান্ধার সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মণের নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মিলন মিয়া ও ক্যাবের জেলা সভাপতি কেএম রেজাউল হক।  এছাড়াও এ অভিযানে জেলা পুলিশের একটা দল অংশ নেয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


দেশে ২৪ ঘণ্টায় হামে আরও ২ শিশুর মৃত্যু
দেশে ২৪ ঘণ্টায় হামে আরও ২ শিশুর মৃত্যু
৩০ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:০৮:০১




যশোরে নিষিদ্ধ যুবলীগের মিছিল, আটক ৫
যশোরে নিষিদ্ধ যুবলীগের মিছিল, আটক ৫
৩০ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:১২:৩৪


বছরের শেষে দেশে ফেরার আশা সাকিবের
বছরের শেষে দেশে ফেরার আশা সাকিবের
৩০ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৫৯:০০




Follow Us