• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৪ই শ্রাবণ ১৪৩৩ ভোর ০৪:৫৪:৫১ (30-Jul-2026)
  • - ৩৩° সে:
সচিবালয়ের সামনে ভাতের হোটেল দিয়ে আটক সোহানী

সচিবালয়ের সামনে ভাতের হোটেল দিয়ে আটক সোহানী

অনলাইন ডেস্ক: ফুটপাত ও সড়ক পথচারীদের জন্য উন্মুক্ত করার দাবিতে প্রতীকীভাবে ভাতের হোটেল চালু করে বিক্ষোভ করার সময় ‘হকার ও অটোরিকশা হটাও’ আন্দোলনের কর্মী সোহানী শিফাকে আটক করেছে পুলিশ।৫ জুলাই রোববার দুপুরে সচিবালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।জানা গেছে, ফুটপাত ও সড়ক পথচারীদের জন্য উন্মুক্ত করার দাবিতে প্রতীকী ভাতের হোটেল চালুর মাধ্যমে কর্মসূচি পালন করছিলেন সোহানী শিফা। পরে পুলিশ তার স্থাপিত প্রতীকী ভাতের হোটেলটি সরিয়ে দেয় এবং তাকে আটক করে।এর আগে গত ৭ জুন গণস্বাক্ষর কর্মসূচি পরিচালনার সময় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হন সোহানী শিফা।গত ৯ মে থেকে ‘ঢাকা বাঁচাও, হকার হটাও’ শিরোনামে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে আন্দোলন শুরু করেন তিনি। রাজধানীর বিভিন্ন এলাকায় ফুটপাত দখল, পথচারীদের চলাচলে ভোগান্তি, নারী হয়রানি এবং ক্রমবর্ধমান জনসংখ্যার চাপের প্রতিবাদে তিনি এ কর্মসূচি চালিয়ে আসছেন।