• ঢাকা
  • |
  • বুধবার ১৩ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৬:০০:১২ (28-Oct-2026)
  • - ৩৩° সে:

কুড়িগ্রামে দুই পক্ষের সংঘর্ষে নিহত ৩

২৪ জুলাই ২০২৫ বিকাল ০৪:৩৫:৫২

কুড়িগ্রামে দুই পক্ষের সংঘর্ষে নিহত ৩

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে জ‌মি নি‌য়ে বি‌রো‌ধের জের ধ‌রে দুই প‌ক্ষের সংঘ‌র্ষে তিনজ‌ন নিহত হয়েছেন।

২৪ জুলাই বৃহস্পতিবার দুপুর ১২টার দি‌কে উপজেলার ভুন্দুর চর এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫-২০ জন। আহতদের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন

কিশোরীকে বিয়ে দিতে রাজি না হওয়ায় সংঘর্ষ, আহত ১০

নিহতরা হ‌লেন- আনোয়ার হো‌সে‌নের ছে‌লে নুরুল আমিন( ৪০), গোলাম মিয়ার ছে‌লে
বলু মিয়া ( ৫৫) ও ফুলবাবু ( ৫০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই এলাকার শাহাজাহান মিয়া ও রাজু মিয়ার পক্ষের লোকজনের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আস‌ছিল। বি‌রোধপূর্ণ জ‌মি নি‌য়ে একা‌ধিক মামলাও র‌য়ে‌ছে। বৃহস্প‌তিবার দুপুরে শাহাজাহান মিয়ার লোকজন বি‌রোধপূর্ণ ওই জ‌মি‌তে সেচ দি‌তে গে‌লে অপর পক্ষ রাজু মিয়ার লোকজন বাধা দেয়। এতে উভয় প‌ক্ষের সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন মারা যান। তারা সবাই শাহাজাহান মিয়ার অনুসা‌রী ব‌লে প্রাথ‌মিকভা‌বে জানা গে‌ছে।

রৌমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৮ বিভাগেই বৃষ্টির আভাস
৮ বিভাগেই বৃষ্টির আভাস
২৮ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:২৫:২৪





ডিসেম্বরে আসছে জেন্ডায়ারের ‘ডুন থ্রি’
ডিসেম্বরে আসছে জেন্ডায়ারের ‘ডুন থ্রি’
২৮ অক্টোবর ২০২৬ দুপুর ০২:১০:৪৩