• ঢাকা
  • |
  • সোমবার ২৫শে কার্তিক ১৪৩৩ দুপুর ০২:২৮:১৬ (09-Nov-2026)
  • - ৩৩° সে:

রাঙামাটিতে সন্ত্রাসীদের গুলিতে নিহত ১

১৫ জুন ২০২৫ বিকাল ০৪:০১:৫৪

রাঙামাটিতে সন্ত্রাসীদের গুলিতে নিহত ১

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাইয়ে অস্ত্রধারী পাহাড়ি সন্ত্রাসীদের গুলিতে আব্দুল হাকিম (২৬) নামে এক যুবক ঘটনাস্থলেই নিহত হয়েছে।

১৫ জুন রোববার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল হাকিম উপজেলার ২নং রাইখালী ইউনিয়ন এর ফুলতলি গ্রামের মৃত বাহার আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন ২নং রাইখালী ইউনিয়ন এর চেয়ারম্যান মংক্য মারমা। কে কারা কেন এই ঘটনা ঘটালো তিনি জানেন না বলে এই প্রতিবেদককে জানান।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে বিষাক্ত গ্যাসে যুবকের মৃত্যু, আহত ১

স্থানীয়রা জানান, রোববার সকাল সাড়ে ১১টার দিকে ৯ থেকে ১০ জনের অস্ত্রধারী একটা দল ফুলতলি গ্রামে এসে আব্দুল হাকিমকে লক্ষ্য করে ৫ থেকে ৬ রাউন্ড গুলো করে চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চন্দ্রঘোনা থানার ওসি (তদন্ত) ইমরুল হাসান জানান, আমরা ঘটনার সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে যাই। কিন্তু স্থানীয়রা পুলিশকে কোনো তথ্য দিচ্ছে না। মরদেহের সন্ধানও পাই নাই। কে বা কারা কেন ওই ঘটনা ঘটালো তা জানতে পারিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






বৃষ্টিতে ভাসছে গাজার শরণার্থী শিবির
বৃষ্টিতে ভাসছে গাজার শরণার্থী শিবির
৯ নভেম্বর ২০২৬ দুপুর ০১:৩৭:৪৩




আজকের ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি
আজকের ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি
৯ নভেম্বর ২০২৬ সকাল ১১:২৬:৫৫