• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৫ই বৈশাখ ১৪৩৩ বিকাল ০৩:০৪:২৩ (28-Apr-2026)
  • - ৩৩° সে:

রাজশাহীতে দুই বাস কোম্পানিকে ১০ হাজার টাকা জরিমানা

১১ জুন ২০২৫ বিকাল ০৩:১৬:২৪

রাজশাহীতে দুই বাস কোম্পানিকে ১০ হাজার টাকা জরিমানা

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ও সড়কে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে একাধিক পরিবহন ও মোটরসাইকেল চালকের বিরুদ্ধে অভিযান চালিয়েছে বিআরটিএ।

১১ জুন বুধবার দিনব্যাপী পরিচালিত এই অভিযানে দুইটি পরিবহণ গ্রুপকে জরিমানা করা হয়।

Ad
Ad

এ সময় অতিরিক্ত ভাড়া নেওয়ায় হানিফ এন্টারপ্রাইজকে ৫,০০০ টাকা এবং হিমাচল-শ্যামলী ব্যানারে চলাচলকারী একটি বাসকে আরও ৫,০০০ টাকা জরিমানা করা হয়।

Ad

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট আলপনা ইয়াসমিন। অভিযানে বিআরটিএ রাজশাহীর অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

পরিবহন ও  সড়কে শৃঙ্খলা ফেরাতে বিআরটিএ'র চেয়ারম্যানের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। রাজশাহী শহরের বিভিন্ন স্থানে চালানো এই অভিযানে শুধু বাস নয়, হেলমেটবিহীন মোটরসাইকেল চালক ও ওভারস্পিডে চালানো মোটরসাইকেলের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়। ট্র্যাফিক শৃঙ্খলা বজায় রাখতে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিআরটিএ কর্মকর্তারা জানান,পরিবহনখাতে শৃঙ্খলা ফেরাতে এবং যাত্রীসেবার মান উন্নয়নের লক্ষ্যে এ ধরনের অভিযান চলমান থাকবে। এ পর্যন্ত রাজশাহীতে কোন দুর্ঘটনার সংবাদ এখনো পাওয়া যায়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাজধানীতে বিদেশি নাগরিককে হত্যার অভিযোগ
রাজধানীতে বিদেশি নাগরিককে হত্যার অভিযোগ
২৮ এপ্রিল ২০২৬ দুপুর ০১:৩৮:৪৭







শাকিল-রুপার জামিন আদেশ পিছিয়ে ১১ মে
শাকিল-রুপার জামিন আদেশ পিছিয়ে ১১ মে
২৮ এপ্রিল ২০২৬ দুপুর ১২:০৭:৫৫

সৌদি আরব পৌঁছেছেন ৩৬৯৯৬ হজযাত্রী
সৌদি আরব পৌঁছেছেন ৩৬৯৯৬ হজযাত্রী
২৮ এপ্রিল ২০২৬ দুপুর ১২:০১:৪৮



Follow Us