• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই কার্তিক ১৪৩৩ রাত ০৮:২২:৩৫ (23-Oct-2026)
  • - ৩৩° সে:

রাখি সাওয়ান্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বাতিল

২৩ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:০৮:২০

রাখি সাওয়ান্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বাতিল
রাখি সাওয়ান্ত। ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক: ভারতীয় অভিনেত্রী রাখি সাওয়ান্তের বিরুদ্ধে জারি করা জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা বাতিল করা হয়েছে। উত্তরপ্রদেশের ঝাঁসির একটি আদালত তার গ্রেফতারি পরোয়ানা বাতিল করেন।

২০১০ সালে টেলিভিশন অনুষ্ঠান ‘রাখি কা ইনসাফ’-এ এক যুবককে অপমানজনক মন্তব্য করার অভিযোগে তার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলা হয়েছিল। ওই মামলাতেই গত ১৬ অক্টোবর রাখির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, রাখির আইনজীবী আশু সিং জানিয়েছেন, পরোয়ানা বাতিলের আবেদন জানানো হলে আদালত তা মঞ্জুর করেন। ঝাঁসির ফাস্ট ট্র্যাক আদালতের সিভিল জজ ওই আবেদন বিবেচনা করে গ্রেফতারি পরোয়ানা বাতিলের নির্দেশ দেন।

আরও পড়ুন

আজ রাজধানীতে এক মঞ্চে গাইবেন জেমস, আর্ক, শূন্য ও অর্থহীন

মামলাটি ২০১০ সালের একটি টেলিভিশন অনুষ্ঠানকে কেন্দ্র করে। অভিযোগ, ‘রাখি কা ইনসাফ’ অনুষ্ঠানে ২৪ বছর বয়সী লক্ষ্মণ আহিরওয়ারকে নপুংসক বলে কটাক্ষ করেছিলেন রাখি। ওই মন্তব্যের ভিডিও ছড়িয়ে পড়ার পর মানসিক চাপে পড়ে লক্ষ্মণ আত্মহত্যা করেন বলে অভিযোগ ওঠে।

লক্ষ্মণের মা প্রেম নগর থানায় রাখির বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন। তার দাবি, অনুষ্ঠানে করা অপমানজনক মন্তব্যের কারণে তার ছেলে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিল।

রাখির আইনজীবী আশু সিং জানান, মামলাটির কার্যক্রম এর আগে এলাহাবাদ হাইকোর্ট ২০১১ সালের ৭ ডিসেম্বর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করেছিলেন। দীর্ঘদিন আগের এই মামলাটি ঘিরে সম্প্রতি আবারও আইনি তৎপরতা শুরু হয়।

আরও পড়ুন

ইন্তেকাল করেছেন গিটারিস্ট রাসেল খান

এদিকে ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় রয়েছেন রাখি সাওয়ান্ত। সম্প্রতি গোবিন্দ ও তার স্ত্রী সুনিতা আহুজার দাম্পত্য টানাপোড়েনের প্রসঙ্গে সুনিতার পক্ষ নিয়ে মন্তব্য করেন তিনি। গোবিন্দের সঙ্গে সহ-অভিনেত্রী কোমল রানী স্বর্ণকারের কথিত সম্পর্ক নিয়েও কথা বলেন রাখি।

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






জর্দানে গির্জায় বন্দুকধারীদের গুলি, নিহত ৭
জর্দানে গির্জায় বন্দুকধারীদের গুলি, নিহত ৭
২৩ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৬:৩৫



এনসিপির যুগ্ম আহ্বায়ক হলেন ৬ নারী
এনসিপির যুগ্ম আহ্বায়ক হলেন ৬ নারী
২৩ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৫৭:২৯