• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৭:৫৪:৪৯ (23-Oct-2026)
  • - ৩৩° সে:

জর্দানে গির্জায় বন্দুকধারীদের গুলি, নিহত ৭

২৩ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৬:৩৫

জর্দানে গির্জায় বন্দুকধারীদের গুলি, নিহত ৭
ছবি: রয়টার্স

আন্তর্জাতিক ডেস্ক: জর্দানের কারাক প্রদেশের হামুদ গির্জায় গুলির ঘটনায় অন্তত ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ১০ জন। ২৩ আক্টোবর শুক্রবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনকে এক নিরাপত্তা সূত্র এ তথ্য জানিয়েছে।

রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে দেশটির জননিরাপত্তা অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার জর্ডানের কারাক প্রদেশে অজ্ঞাত বন্দুকধারীরা একটি গির্জায় গুলি চালালে বেশ কয়েকজন নিহত বা আহত হয়েছেন।

মার্কিন সামাজিক যোগাযোগ মাধ্যম সংস্থা এক্স-এর মাধ্যমে জর্ডানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পেট্রা নিউজ এজেন্সি জানিয়েছে, ‘কর্তৃপক্ষ সন্দেহভাজনদের খুঁজছে।’
সংবাদমাধ্যমটি যোগাযোগমন্ত্রী মোহাম্মদ আল মোমানির বরাত দিয়ে আরও বলেছে, বিস্তারিত তথ্য পাওয়া গেলে যাচাইকৃত তথ্য জনগণের সঙ্গে ভাগ করে নেওয়া হবে।

আরও পড়ুন

রিয়াদে জরুরি সতর্কতা জারি

জর্ডানের আল-মামলাকা টিভি জানিয়েছে, কারাকের হামুদ গির্জাকে লক্ষ্য করে চালানো গোলাগুলির ঘটনায় অন্তত ৭ জন নিহত এবং আরও প্রায় ১০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তাৎক্ষণিকভাবে এ বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

সূত্র: আনাদোলু

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





জর্দানে গির্জায় বন্দুকধারীদের গুলি, নিহত ৭
জর্দানে গির্জায় বন্দুকধারীদের গুলি, নিহত ৭
২৩ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৬:৩৫



এনসিপির যুগ্ম আহ্বায়ক হলেন ৬ নারী
এনসিপির যুগ্ম আহ্বায়ক হলেন ৬ নারী
২৩ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৫৭:২৯