• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে ভাদ্র ১৪৩৩ রাত ০৮:৩৪:৪৫ (13-Sep-2026)
  • - ৩৩° সে:

ফকিরহাট কারামতিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী

১০ জুন ২০২৫ বিকাল ০৪:২৫:০৫

ফকিরহাট কারামতিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী

বাগেরহাট (পশ্চিম) প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট কারামতিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় ৬৮বছর উপলক্ষ্যে প্রাক্তন শিক্ষার্থীদের (১৯৫৭-২০২৪) পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০টায় বর্ণাঢ্য র‍্যালি মাদ্রসা চত্বর থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে মাদ্রাসা প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন উক্ত মাদ্রাসার অধ্যক্ষ এবিএম আব্দুল মান্নান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় যুগ্ম সচিব এস এম মাসুদুল হক। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এ এম শাহ শাহনেওয়াজ মেহেদী, মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক মীর।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পুনর্মিলনী বাস্তবায়ন কমিটির সদস্য সচিব প্রাক্তন শিক্ষার্থী সৈয়দ জালিস মাহমুদ। অনুষ্ঠান সার্বিক পরিচালনা করেন পুনর্মিলনী পুনর্মিলনী বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা বোরহানুজ্জামান।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ফকিরহাট আদর্শ বিদ্যালয়ের অধ্যক্ষ মোফাজ্জল হায়দার, বিএনপি নেতা ইফতেখার আহমেদ পলাশ, যুবদলের আহবায়ক শেখ মুশফিকুজ্জামান রিপন, প্রাক্তন ছাত্র মো.ইব্রাহিম শেখ, শিক্ষক মহিদুল ইসলাম, মোহাম্মদ নাসির উদ্দিন অ্যাসিস্ট্যান্ট অফিসার ইসলামী ব্যাংক চিতলমারী শাখা, মোহাম্মদ আসাদুল্লাহিল গালিব পাবলিক রিলেশন অফিসার এনবিএসই ব্যাংক ঢাকা, ইসলামী ব্যাংক কর্মকর্তা মো. আলমগীর হোসেন, শামসুল হক আসাদ বাংলাদেশ মুসলিম লীগ, অনুষ্ঠান সঞ্চালনা করেন ডাক্তার মো. সোলায়মান হোসাইন ও মোহাম্মদ আলমগীর হোসেন প্রমূখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ভক্তের বুকে নিজের ট্যাটু, অবাক শেহনাজ গিল
ভক্তের বুকে নিজের ট্যাটু, অবাক শেহনাজ গিল
১৩ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:২২:১৪

আড়াইহাজা‌রে মাদক মামলায় যুব‌কের তিন মাসের কারাদণ্ড
আড়াইহাজা‌রে মাদক মামলায় যুব‌কের তিন মাসের কারাদণ্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:২৯


পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:৪৭

নতুন ওয়েব ফিল্মে পরীমনি
নতুন ওয়েব ফিল্মে পরীমনি
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১০:৪২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২৯


বিএনপির মনোনয়নপত্র বিক্রি ১৫ সেপ্টেম্বর
বিএনপির মনোনয়নপত্র বিক্রি ১৫ সেপ্টেম্বর
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৪:০২

ভাঙ্গায় বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
ভাঙ্গায় বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:৫৩

রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩০:৫০