• ঢাকা
  • |
  • বুধবার ২৭শে কার্তিক ১৪৩৩ সকাল ০৭:৩৬:৪১ (11-Nov-2026)
  • - ৩৩° সে:

নড়াইলে স্নাইপার রাইফেল উদ্ধার

৯ জুন ২০২৫ বিকাল ০৪:২৭:৪৬

নড়াইলে স্নাইপার রাইফেল উদ্ধার

নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়ায় সোহান মোল্যা (২৬) নামের এক শিক্ষার্থীর ঘর থেকে একটি উন্নত মানের স্নাইপার নাইট্রো রাইফেল উদ্ধার করেছে সেনাবাহিনী।

৮ জুন রোববার রাত সাড়ে ১১ টা থেকে ভোর রাত ৪ টা পর্যন্ত উপজেলার পুরুলিয়া গ্রামে অভিযান চালায় সেনাবাহিনী। তবে অভিযুক্ত সোহান অভিযানের খবর পেয়ে আগেই পালিয়ে যান।

সোহান মোল্যা উপজেলার পুরুলিয়া গ্রামের আবুল কালাম মোল্যার ছেলে। সে খুলনার একটি কলেজের শিক্ষার্থী বলে জানান অভিযুক্তের মা।

আরও পড়ুন

জামালপুর সীমান্তে নারীকে পুশইনের চেষ্টা, আটকে দিল বিজিবি

সেনাবাহিনী জানায়,টেলিস্কোপিক সাইট ও সাইলেন্সার যুক্ত ৪.৫ ক্যালিবারের স্নাইপার নাইট্রো রাইফেলটি দিয়ে অবৈধভাবে ব্যবহার করে স্থানীয় বাসিন্দাদের হুমকির মুখে ফেলছিল অভিযুক্ত সোহান। গোয়েন্দা তৎপরতা ও পর্যবেক্ষণের ভিত্তিতে নড়াইল ও কালিয়া সেনাক্যাম্প যৌথভাবে অভিযান পরিচালনা করে৷ অভিযানে সেনা সদস্যরা আবুল কালাম মোল্যার বাড়িটি ঘিরে ফেলে এবং তল্লাশি চালিয়ে তার ছেলে সোহান মোল্যার বিছানার নিচে গোপন করে রাখা একটি উন্নতমানের স্নাইপার রাইফেল উদ্ধার করে। অভিযানের খবর পেয়ে আগেই বাড়ি থেকে পালিয়ে যান সোহান ও তার বাবা।

পরে উদ্ধারকৃত উন্নত মানের স্নাইপার নাইট্রো রাইফেলটি কালিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানায় পুলিশ।

এ ধরনের কার্যকর যৌথ অভিযান ভবিষ্যতেও সন্ত্রাস দমন এবং অস্ত্র চক্র নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সেনাবাহিনী আশাবাদ ব্যক্ত করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ভালোবাসার মানুষকে প্রপোজ করবেন যেভাবে
ভালোবাসার মানুষকে প্রপোজ করবেন যেভাবে
১০ নভেম্বর ২০২৬ রাত ১০:৫৭:৫৭



চট্টগ্রামের কদমতলীতে তেলের গুদামে আগুন
চট্টগ্রামের কদমতলীতে তেলের গুদামে আগুন
১০ নভেম্বর ২০২৬ রাত ১০:৩১:০৫






বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
১০ নভেম্বর ২০২৬ রাত ০৯:২২:৩৮