• ঢাকা
  • |
  • শুক্রবার ২২শে কার্তিক ১৪৩৩ দুপুর ১২:৫৬:১৬ (06-Nov-2026)
  • - ৩৩° সে:

শত বছরের কবরস্থান রক্ষার দাবিতে মানববন্ধন

২৯ মে ২০২৫ সকাল ০৮:৩৬:১৫

শত বছরের কবরস্থান রক্ষার দাবিতে মানববন্ধন

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী পৌর এলাকার পূর্ব গৌরিপাড়া গ্রামের শত বছরের পুরোনো কবরস্থান রক্ষার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

২৮ মে বুধবার বেলা ১১টায় পৌর শহরের ঢাকামোড়ে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়াকের পাশে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন স্থানীয়রা।

মানববন্ধনে কবরস্থান পরিচালনা কমিটির সভাপতি শফিকুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও কবরস্থান কমিটির উপদেষ্টা নাজমুল হক নাজিম, 
মসজিদ কমিটির সভাপতি আলহাজ আলতাফ হোসেন, কবরস্থান কমিটির সহ-সভাপতি হানিফ মন্ডল, সহ-সভাপতি মেহেরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলাম, সদস্য আজহার আলী, মোমিনুল ইসলাম প্রমুখ। মানববন্ধনে এলাকার বিভন্ন বয়সী নারী পুরুষ অংশ গ্রহণ করেন।

আরও পড়ুন

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের পঞ্চম চালান

এসময় বক্তারা বলেন, কবরস্থানটি প্রায় এক শতাব্দী আগে প্রতিষ্ঠিত। এটি এই এলাকার একমাত্র কবরস্থান। সম্প্রতি একটি প্রভাবশালী মহল কবরস্থানের একাংশ দখলের চেষ্টা করছে। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

তারা বলেন, এই কবরস্থানে আমাদের পূর্বপুরুষরা চিরনিদ্রায় শায়িত। আমরা কোনোভাবেই কবরস্থানের এক ইঞ্চি জায়গাও দখল হতে দেব না। এই কবরস্থান নিয়ে কোনো ষড়যন্ত্র করলে এলাকাবাসী তা কঠোর হস্তে দমন করবে। এ সময় বক্তারা কবরস্থানের সীমানা নির্ধারণসহ সরকারি খতিয়ানভুক্ত করার দাবি জানান। পাশাপাশি দখলকারীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের পঞ্চম চালান
রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের পঞ্চম চালান
৬ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৪১:৪৯


আজ সারাদেশে থাকতে পারে শুষ্ক আবহাওয়া
আজ সারাদেশে থাকতে পারে শুষ্ক আবহাওয়া
৬ নভেম্বর ২০২৬ দুপুর ১২:২৩:৪৯


ঢাকায় ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় আটক ৫৪৪
ঢাকায় ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় আটক ৫৪৪
৬ নভেম্বর ২০২৬ দুপুর ১২:০৯:০২

রমজান শুরুর তারিখ জানাল গালফ নিউজ
রমজান শুরুর তারিখ জানাল গালফ নিউজ
৬ নভেম্বর ২০২৬ সকাল ১১:৪৬:১৪