• ঢাকা
  • |
  • রবিবার ১৯শে মাঘ ১৪৩২ দুপুর ০১:৪৮:৫৭ (01-Feb-2026)
  • - ৩৩° সে:

লক্ষ্মীপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টার সাথে মতবিনিময় সভা

৩ মে ২০২৫ দুপুর ০১:২৩:২৭

লক্ষ্মীপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টার সাথে মতবিনিময় সভা

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে প্রধান শিক্ষক ও প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাগণের সঙ্গে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে করণীয় বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

Ad

৩ মে শনিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

Ad
Ad

জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার।

এ সময় তিনি বলেন, শিশুদের মধ্যে পাঠদানে আগ্রহ সৃষ্টি, শিক্ষকদের নিয়মিত প্রশিক্ষণ ও বিদ্যালয়ের শৃঙ্খলা বজায় রাখা শিক্ষার মান উন্নয়নের মূল চাবিকাঠি। প্রাথমিক স্তরেই শিক্ষার্থীদের সঠিকভাবে গড়ে তুলতে পারলে ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পিইডিপি-৪) মোহাম্মদ আতিকুর রহমান।

আতিকুর রহমান বলেন, পিইডিপি-৪ কর্মসূচির আওতায় বিদ্যালয় অবকাঠামো উন্নয়ন, ডিজিটাল পাঠদান পদ্ধতি চালু এবং শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিতে ব্যাপক কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এসব কার্যক্রমের সঠিক বাস্তবায়নের মাধ্যমে শিক্ষার মানে দৃশ্যমান পরিবর্তন আনা সম্ভব হবে।

তিনি আরও বলেন, জেলার প্রতিটি বিদ্যালয়ে শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে জেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাবে, সেই সাথে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগণের সম্মিলিত প্রয়াস ছাড়া এই লক্ষ্য অর্জন সম্ভব নয়।

অনুষ্ঠানে, জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ তাদের বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা-সম্ভাবনা তুলে ধরেন। বিশেষ করে কিন্ডার গার্ডেনহ বেশকিছু প্রাইভেট বিদ্যালয় প্রতিষ্ঠা পাওয়ার কারণে প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীর সংখ্যা কমে যাচ্ছে, সেই সাথে অনেক সংকটের কারণে মানোন্নয়ন পিছিয়ে আছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিশ্বকাপ বাছাইয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ
বিশ্বকাপ বাছাইয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ
১ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:০৮:৫৫


অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের সিরিজ জয়
অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের সিরিজ জয়
১ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:০৪:১৫

ভিসা নিয়ে এবার বড় সুখবর দিল যুক্তরাষ্ট্র
ভিসা নিয়ে এবার বড় সুখবর দিল যুক্তরাষ্ট্র
১ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫৯:৩৩



সেনবাগে কৃষকদলের পাঁচ নেতা বহিষ্কার
সেনবাগে কৃষকদলের পাঁচ নেতা বহিষ্কার
১ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৩৪:৩৬





Follow Us