• ঢাকা
  • |
  • সোমবার ১৭ই কার্তিক ১৪৩৩ রাত ১২:৫২:২৩ (02-Nov-2026)
  • - ৩৩° সে:

আন্দোলনে নিহত সুমনের মরদেহ কবর থেকে উত্তোলন

২৯ জানুয়ারী ২০২৫ বিকাল ০৫:৫১:৪১

আন্দোলনে নিহত সুমনের মরদেহ কবর থেকে উত্তোলন

পঞ্চগড় প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সুমন ইসলামের (২১) মরদেহ ১৭৪ দিন পর কবর থেকে উত্তোলন করা হয়েছে। ২৯ জানুয়ারি বুধবার দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের আমিন নগর বকশীগঞ্জ করবস্থান থেকে তার মরদেহ উত্তোলন করা হয়।

বোদার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ফুয়াদের উপস্থিতিতে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ৫ আগস্ট সাভারের আশুলিয়া থানার বাইপাইল মোড়ে আরএমএসটি টাওয়ারের সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার বিক্ষোভে যোগ দেন সুমন ইসলাম। এসময় পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হয়ে ৭ আগস্ট ঢাকা মেডিকেল ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে তার মরদেহ ময়নাতদন্ত ছাড়াই আমিন নগর বকশীগঞ্জ করবস্থানে দাফন করে।

আরও পড়ুন

শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় সদরে স্থাপনের দাবিতে মশাল মিছিল

মৃত্যুর ঘটনায় ৫ সেপ্টেম্বর আশুলিয়া থানায় মামলা দায়ের করেন সুমন ইসলামের মা কাজলী বেগম। সেই মামলায় তদন্তের জন্য সুমন ইসলামের মরদেহ তোলা হয়েছে। ময়নাতদন্ত শেষে আবার দাফন করা হবে।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দীন মরদেহ উত্তোলনের বিষয়টি নিশ্চিত করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



খুলনায় তাঁতীদলের নেতাকে কুপিয়ে হত্যা
খুলনায় তাঁতীদলের নেতাকে কুপিয়ে হত্যা
১ নভেম্বর ২০২৬ রাত ০৯:২৮:১৯




পে স্কেলের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষকরা
পে স্কেলের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষকরা
১ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৩:২০


চার মাসে রফতানি আয় ১৭ বিলিয়ন ডলার
চার মাসে রফতানি আয় ১৭ বিলিয়ন ডলার
১ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৮:২৯

সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ
সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ
১ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:৪২