• ঢাকা
  • |
  • বুধবার ১২ই ফাল্গুন ১৪৩২ রাত ১২:২৬:৫৯ (25-Feb-2026)
  • - ৩৩° সে:

কচুয়ায় পুলিশের অভিযানে মাদক কারবারি আটক

২৪ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৬:২৭:২১

কচুয়ায় পুলিশের অভিযানে মাদক কারবারি আটক

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের কচুয়ায় ১৫ কেজি গাঁজা, ৫ বোতল ফেন্সিডিল, ২বোতল বিদেশি মদসহ ইয়াছিন (২৫) নামের একজন ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ।

২৪ জানুয়ারি শুক্রবার সকালে কচুয়া উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের ভূইয়ারা পশ্চিম পাড়া থেকে তাকে আটক করা হয়। মো. ইয়াছিন ওই গ্রামের মহিনের ছেলে।

Ad
Ad

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক কারবারি মো. ইয়াছিনের গোয়াল ঘরে তল্লাশি করে একটি নেভি ব্লু কাপড়ের ব্যাগের ভিতর খাকি কস্টেপ দ্বারা বিশেষ কায়দায় মোড়ানো ৮টি প্যাকেটের ভিতর একটি প্যাকেটে ৭ কেজি, আরেকটি প্যাকেটে ২ কেজি, বাকি ৬টি প্যাকেটে ১ কেজি করে ৬ কেজিসহ সর্বমোট ১৫ কেজি গাঁজা, ৫ বোতল ফেন্সিডিল ও ২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসায়ী ইয়াছিনকে গ্রেফতার করা হয়।

Ad

কচুয়া থানার অফিসার ইনচার্জ এম আব্দুল হালিম জানান, অভিযান চালিয়ে মাদক কারবারি মো. ইয়াছিনকে আটক করা হয়েছে। আটক আসামীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

শ্রীপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আগুন
শ্রীপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আগুন
২৪ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৪৬:১১





হঠাৎ অসুস্থ জামায়াত আমির
হঠাৎ অসুস্থ জামায়াত আমির
২৪ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:৪৮






Follow Us