• ঢাকা
  • |
  • শনিবার ২৩শে কার্তিক ১৪৩৩ সকাল ০৮:৪২:৪৪ (07-Nov-2026)
  • - ৩৩° সে:

ভাঙ্গায় চিকিৎসকের বাড়ি থেকে কেয়ারটেকারের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

৯ জানুয়ারী ২০২৫ দুপুর ০২:১৭:২৩

ভাঙ্গায় চিকিৎসকের বাড়ি থেকে কেয়ারটেকারের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের আলেখার কান্দা গ্রামের এক চিকিৎসকের বাড়ি থেকে কেয়ারটেকার ওহাব মাতুব্বর (৭০) নামের এক ব্যক্তির হাত পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত ওহাব মাতব্বরের বাড়ি পার্শ্ববর্তী তুজারপুর গ্রামে। তিনি দীর্ঘ দিন যাবৎ এই বাড়িতে কেয়ারটেকারের দ্বায়িত্বে রয়েছেন।

৮ জানুয়ারি বুধবার রাত ১০টার দিকে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. আসিফ ইকবাল।

আরও পড়ুন

নিজ গ্রামে চিরনিদ্রায় শায়িত হলেন সেনা সদস্য তিতাশ শেখ

আসিফ ইকবাল জানান, নাসিরাবাদ ইউনিয়নের আলেখার কান্দা গ্রামের বাসিন্দা চিকিৎসক জালাল উদ্দিন দীর্ঘদিন আগে মারা গেছেন। তার স্ত্রী এবং তিন মেয়ে ঢাকায় বসবাস করেন। গ্রামের বাড়ি দেখা শোনার জন্য কেয়ারটেকার হিসেবে দায়িত্ব পালন করতেন ওহাব মাতুব্বর। মাঝে মধ্যে ওই চিকিৎসকের স্ত্রী ও মেয়েরা বাড়িতে বেড়াতে আসেন।

তিনি আরও জানান, বাড়িটি দেখাশোনার দায়িত্ব পালন করতেন ওহাব মাতুব্বর। বুধবার রাত ১০টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পাই ওহাব মাতব্বরের মরদেহ দ্বিতীয় তলার বাড়ির ছাদে ওঠার দরজার পাশে পড়ে রয়েছে।

সংবাদ পেয়ে আমিসহ থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছি। সিআইডির একটি দলও ঘটনাস্থলে রয়েছে। কী কারণে হত্যাকাণ্ড তা খতিয়ে দেখা হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজকের নামাজের সময়সূচি (৭ নভেম্বর ২০২৬)
আজকের নামাজের সময়সূচি (৭ নভেম্বর ২০২৬)
৭ নভেম্বর ২০২৬ সকাল ০৮:২৪:২৫

আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
৭ নভেম্বর ২০২৬ সকাল ০৮:১৫:১০


আদাবর থানার সামনে দুটি ককটেল বিস্ফোরণ
আদাবর থানার সামনে দুটি ককটেল বিস্ফোরণ
৬ নভেম্বর ২০২৬ রাত ১০:৪০:০৯




নতুন বাজারে বৈশাখী পরিবহনে আগুন
নতুন বাজারে বৈশাখী পরিবহনে আগুন
৬ নভেম্বর ২০২৬ রাত ০৮:৪৯:৩৩