• ঢাকা
  • |
  • শনিবার ১৫ই কার্তিক ১৪৩৩ রাত ০১:৫৭:১৬ (31-Oct-2026)
  • - ৩৩° সে:

নরসিংদীতে পুলিশের কাছ থেকে হত্যা মামলার আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, এসআই আহত

৩১ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৩:২১:৩৭

নরসিংদীতে পুলিশের কাছ থেকে হত্যা মামলার আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, এসআই আহত

সাজেদুল হক প্রান্ত, নরসিংদী: নরসিংদীর আদালত চত্বর থেকে হত্যা মামলার আসামি ছিনিয়ে নেয়ার চেষ্টার ঘটনা ঘটেছে। এ সময় মো. টিটুল নামে মনোহরদী থানা পুলিশের এক এসআই আহত হন। ৩০ ডিসেম্বর সোমবার দুপুরে নরসিংদী জেলা ও দায়রা জজ আদালত চত্বরে এ ঘটনা ঘটে।

আদালত প্রাঙ্গণের ৩নং গেইটে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন উপ পরিদর্শক (এস.আই) টিটুল হোসাইন। এদিকে নরসিংদী আদালত পুলিশের পরিদর্শক খন্দকার জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

উপপরিদর্শক (এস.আই) টিটুল হোসাইন জানান, গত মাসে মনোহরদীতে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগে সেলিম ও পারভেজ নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করে আজ আদালতে তোলে পুলিশ। এ সময় আদালত প্রাঙ্গণে একদল দুর্বৃত্ত পুলিশকে উত্ত্যক্ত করে আসামিদের ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। পুলিশের সাথে হাতাহাতির সময় টিটুল নামে ওই এসআই হাতে আঘাতপ্রাপ্ত হন বলে জানান আদালতের পুলিশের পরিদর্শক খন্দকার জাকির হোসেন।

আরও পড়ুন

রংপুরে মেয়াদোত্তীর্ণ মাছের খাদ্য জব্দ, দুই ফিড ব্যবসায়ীকে জরিমানা

তিনি আরো জানান, পরে অন্যান্য পুলিশের সহায়তায় মনোহরদী থানা পুলিশ আসামিদের আদালতের এজলাসে ঢুকিয়ে রাখে। আহত (এস.আই) টিটুল হোসাইন নরসিংদী জেলা হাসপাতাল থেকে চিকিৎসা নেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

কক্সবাজারে ১৪৪ ধারা জারি
কক্সবাজারে ১৪৪ ধারা জারি
৩০ অক্টোবর ২০২৬ রাত ০৯:৪৫:২৯





ভারতে ৬ আরোহী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত
ভারতে ৬ আরোহী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত
৩০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:২৬


রাতের মধ্যে ১৪ জেলায় ঝড়ের আভাস
রাতের মধ্যে ১৪ জেলায় ঝড়ের আভাস
৩০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৩০


কফির নিমন্ত্রণ, বিল দিলেই সঙ্গ দেবেন জয়া
কফির নিমন্ত্রণ, বিল দিলেই সঙ্গ দেবেন জয়া
৩০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪০:০৬