• ঢাকা
  • |
  • বুধবার ২৭শে জ্যৈষ্ঠ ১৪৩৩ দুপুর ০২:৫৫:৩০ (10-Jun-2026)
  • - ৩৩° সে:

ইসলামপুরে ছাত্রলীগের মিছিল ও ভুয়া সমন্বয়কদের বিরুদ্ধে বিক্ষোভ

২৩ ডিসেম্বর ২০২৪ সকাল ১১:৫৫:১৯

ইসলামপুরে ছাত্রলীগের মিছিল ও ভুয়া সমন্বয়কদের বিরুদ্ধে বিক্ষোভ

জামালপুর প্রতিনিধি: জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় শিক্ষার্থীদের নামে ভুয়া সমন্বয়কদের চাঁদাবাজি করা, হয়রানিমূলক মিথ্যা মামলার ভয় দেখিয়ে ব্যাবসায়িক কার্যক্রমে বাধা এবং ছাত্রলীগের মিটিং-মিছিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২২ ডিসেম্বর রোববার দুপুরে ইসলামপুর সরকারি কলেজ থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি শহরের বটতলা চত্বরে গিয়ে সমাবেশে পরিণত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও পদবঞ্চিত সমন্বয়ক মেহেদি হাসান সানিমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষার্থী সাইম খান ও সাব্বির খান লোহানী।

এ সময় বক্তারা বলেন, গোয়ালের চর ইউনিয়নে ছাত্রলীগের নামে মিছিল করে সাধারণ জনগণকে ভয়ভীতি দেখানো, ভুয়া সমন্বয়কদের মাধ্যমে চাঁদাবাজি এবং নিরীহ মানুষকে হয়রানি বন্ধ করতে হবে। দেশে সব ধরণের অনৈতিক কার্যক্রম বন্ধ করারও আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, এসব কার্যকলাপ শিক্ষার্থী ও সাধারণ মানুষের জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। এ সময় বিক্ষোভ সমাবেশে বিভিন্ন শিক্ষার্থী ও স্থানীয় হাজার হাজার সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



রামুতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রামুতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
১০ জুন ২০২৬ দুপুর ০২:২১:৫৬


খালাস পেলেন নাসির-তামিমা দম্পতি
খালাস পেলেন নাসির-তামিমা দম্পতি
১০ জুন ২০২৬ দুপুর ০১:৫৪:৫৬





২০২৬ ফুটবল বিশ্বকাপের সময়সূচি
২০২৬ ফুটবল বিশ্বকাপের সময়সূচি
১০ জুন ২০২৬ সকাল ১১:৪৭:২৩

Follow Us