• ঢাকা
  • |
  • বুধবার ২৭শে কার্তিক ১৪৩৩ সকাল ০৮:০৬:২২ (11-Nov-2026)
  • - ৩৩° সে:

নরসিংদীতে সাড়ে ১২ কেজি গাঁজাসহ কারবারি আটক

৪ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৫:২২:২০

নরসিংদীতে সাড়ে ১২ কেজি গাঁজাসহ কারবারি আটক

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর পৌর শহরে অভিযান চালিয়ে মোশারফ হোসেন লিংক (৩৭) নামের একজন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে সাড়ে ১২ কেজি গাঁজা উদ্ধার ও ১টি মাইক্রোবাস জব্দ করা হয়।

৩ ডিসেম্বর মঙ্গলবার সকালে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমদাদুল হক তথ্যটি নিশ্চিত করেন। আটক মোশারফ হোসেন লিংক ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার দৌলতপুর গ্রামের মধ্যপাড়া মোল্লাবাড়ীর মৃত হারুন অর রশিদের ছেলে।

ওসি এমদাদুল হক জানান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হান্নানের নির্দেশে নরসিংদী সদর থানা পুলিশ শহরের বিভিন্ন এলাকায় মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার, চুরি, ডাকাতি রোধ এবং সমাজে আইনশৃঙ্খলা প্রতিষ্ঠা করা, চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। এরই অংশ হিসেবে মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টায় পুলিশের একটি দল শহরের ভেলানগর মাইক্রোস্ট্যান্ডের সামনে ঢাকা সিলেট মহাসড়কের পাশে অভিযান চালিয়ে মাইক্রোবাসসহ একজনকে আটক করে। এ সময় তল্লাশি চালিয়ে ৯টি প্যাকেটের ভিতর থেকে সাড়ে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আরও পড়ুন

জামালপুর সীমান্তে নারীকে পুশইনের চেষ্টা, আটকে দিল বিজিবি

তিনি আরও জানান, এসব মাদক সীমান্তবর্তী এলাকা হতে ক্রয় করে এনে দীর্ঘদিন ধরে কারবারিরা নরসিংদীসহ আশপাশের জেলায় বিক্রি করে আসছে। আদালতের মাধ্যমে আসামিকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ভালোবাসার মানুষকে প্রপোজ করবেন যেভাবে
ভালোবাসার মানুষকে প্রপোজ করবেন যেভাবে
১০ নভেম্বর ২০২৬ রাত ১০:৫৭:৫৭



চট্টগ্রামের কদমতলীতে তেলের গুদামে আগুন
চট্টগ্রামের কদমতলীতে তেলের গুদামে আগুন
১০ নভেম্বর ২০২৬ রাত ১০:৩১:০৫






বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
১০ নভেম্বর ২০২৬ রাত ০৯:২২:৩৮