• ঢাকা
  • |
  • শুক্রবার ১৫ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৬:২৩ (30-Oct-2026)
  • - ৩৩° সে:

ঈশ্বরদীতে হেরোইন ও ইয়াবাসহ গ্রেফতার ১

৪ ডিসেম্বর ২০২৪ সকাল ০৯:২৫:৫০

ঈশ্বরদীতে হেরোইন ও ইয়াবাসহ গ্রেফতার ১

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে হেরোইন ও ইয়াবাসহ মো. মুন্নাফ হোসেন ওরফে মুন্না (৪৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

৩ ডিসেম্বর মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলার মুলাডুলি বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মো. মুন্নাফ হোসেন ওরফে মুন্না উপজেলার মুলাডুলি রেলওয়ে স্টেশন পাড়া এলাকার মৃত খলিল ফকিরের ছেলে।

আরও পড়ুন

রংপুরে মেয়াদোত্তীর্ণ মাছের খাদ্য জব্দ, দুই ফিড ব্যবসায়ীকে জরিমানা

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনার খ সার্কেল এর পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিভাগীয় স্টাফদের সমন্বয়ে গঠিত একটি মাদকবিরোধী রেডিং টিম নিয়ে পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন মুলাডুলি বাজারস্থ পাকা রাস্তার উপর থেকে আসামী মো.  মুন্নাফ হোসেন ওরফে মুন্নাকে আটক করা হয়। এ সময় তার প্যান্টের পকেট থেকে ৬ গ্রাম হেরোইন ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার আসামির বিরুদ্ধে ঈশ্বরদী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

কক্সবাজারে ১৪৪ ধারা জারি
কক্সবাজারে ১৪৪ ধারা জারি
৩০ অক্টোবর ২০২৬ রাত ০৯:৪৫:২৯





ভারতে ৬ আরোহী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত
ভারতে ৬ আরোহী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত
৩০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:২৬


রাতের মধ্যে ১৪ জেলায় ঝড়ের আভাস
রাতের মধ্যে ১৪ জেলায় ঝড়ের আভাস
৩০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৩০


কফির নিমন্ত্রণ, বিল দিলেই সঙ্গ দেবেন জয়া
কফির নিমন্ত্রণ, বিল দিলেই সঙ্গ দেবেন জয়া
৩০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪০:০৬