• ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে কার্তিক ১৪৩৩ রাত ০২:৫৬:৪১ (06-Nov-2026)
  • - ৩৩° সে:

নেত্রকোনায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৭ অক্টোবর ২০২৪ সকাল ০৯:২৭:০৬

নেত্রকোনায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার, নেত্রকোনা: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে মোসা. সোহানা খাতুন নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।  

১৬ অক্টোবর বুধবার দুপুরে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের ফুলপুর গ্রামে এ ঘটনা ঘটে। শিশু সোহানা ফুলপুর গ্রামের মো. সোহেল মিয়ার মেয়ে।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার দুপুরে নিজ বাড়ির আঙ্গিনায় খেলা করছিল শিশুটি। এরই মধ্যে কোনো একসময় সবার অগোচরে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়।

আরও পড়ুন

মণিরামপুরে তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত

পরে পরিবারের লোকজন শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করে। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে সোহানাকে ভাসতে দেখেন তারা। তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম পুকুরের পানিতে ডুবে সোহানা খাতুন নামে এক শিশুর মৃত্যুর বিষয়টি তিনি নিশ্চিত করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





পুলিশের ৭৮ কর্মকর্তার পদোন্নতি
পুলিশের ৭৮ কর্মকর্তার পদোন্নতি
৫ নভেম্বর ২০২৬ রাত ০৯:০০:২৪