• ঢাকা
  • |
  • শনিবার ২৩শে কার্তিক ১৪৩৩ সকাল ০৮:৪২:৪৮ (07-Nov-2026)
  • - ৩৩° সে:

ভাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

২২ সেপ্টেম্বর ২০২৪ দুপুর ০১:৪৪:০৯

ভাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার, ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় যুথী আক্তার (২০) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

২১ সেপ্টেম্বর শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আলগী ইউনিয়নের বালিয়াচরা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত যুথী আক্তার উক্ত গ্রামের স্বপন শিকদারের স্ত্রী।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বিকেলে সংসারের কাজকর্ম শেষে বিশ্রাম নিতে রুমে চলে যান গৃহবধূ। রাতে তার ঘরের দরজা বন্ধ দেখতে পেয়ে বাড়ির লোকজন ডাকাডাকি করে। কিন্তু যুথী আক্তারের কোনো সাড়া না পেয়ে পরিবারের লোকজনের সন্দেহ হয়। তখন বাড়ির লোকজন ঘরের দরজা ভেঙে ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে যুথীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে ভাঙ্গা থানায় খবর দিলে রাতে গৃহবধূর মরদেহটি উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন

নিজ গ্রামে চিরনিদ্রায় শায়িত হলেন সেনা সদস্য তিতাশ শেখ

২২ সেপ্টেম্বর রোববার ভাঙ্গা থানার এসআই মো. রাকিব হোসেন জানান, উপজেলার আলগী ইউনিয়নের বালিয়াচরা গ্রাম থেকে এক গৃহবধূর গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজকের নামাজের সময়সূচি (৭ নভেম্বর ২০২৬)
আজকের নামাজের সময়সূচি (৭ নভেম্বর ২০২৬)
৭ নভেম্বর ২০২৬ সকাল ০৮:২৪:২৫

আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
৭ নভেম্বর ২০২৬ সকাল ০৮:১৫:১০


আদাবর থানার সামনে দুটি ককটেল বিস্ফোরণ
আদাবর থানার সামনে দুটি ককটেল বিস্ফোরণ
৬ নভেম্বর ২০২৬ রাত ১০:৪০:০৯




নতুন বাজারে বৈশাখী পরিবহনে আগুন
নতুন বাজারে বৈশাখী পরিবহনে আগুন
৬ নভেম্বর ২০২৬ রাত ০৮:৪৯:৩৩