• ঢাকা
  • |
  • রবিবার ২৬শে মাঘ ১৪৩২ রাত ০৯:৪২:০০ (08-Feb-2026)
  • - ৩৩° সে:

ভোটসংক্রান্ত তথ্য ও অভিযোগ জানাতে চালু হলো ‘নির্বাচন বন্ধু হটলাইন-৩৩৩’

৮ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:০০:১২

ভোটসংক্রান্ত তথ্য ও অভিযোগ জানাতে চালু হলো ‘নির্বাচন বন্ধু হটলাইন-৩৩৩’

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনসংক্রান্ত তথ্য জানানো ও অভিযোগ গ্রহণের জন্য ‘নির্বাচন বন্ধু হটলাইন-৩৩৩’ চালু করেছে সরকার। এই নম্বরে ফোন করে ভোটাররা নিজ নিজ এলাকার নির্বাচনসংক্রান্ত জরুরি তথ্য, অভিযোগ, সতর্কবার্তা ও পরামর্শ জানাতে পারবেন।

Ad

৮ ফেব্রুয়ারি রোববার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে প্রকাশিত একটি ফটোকার্ডের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

Ad
Ad

এতে বলা হয়, নির্বাচন সংক্রান্ত যেকোনো জরুরি বার্তা, অভিযোগ কিংবা সতর্কতা থাকলে ভোটারদের ‘নির্বাচন বন্ধু হটলাইন-৩৩৩’-এ যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে। প্রাপ্ত তথ্য ও অভিযোগের বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও উল্লেখ করা হয়।

এর আগে গত ৪ ফেব্রুয়ারি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ২০২৬ সালের গণভোটকে সামনে রেখে নাগরিকদের জন্য এই বিশেষ তথ্যসেবা চালু করে সরকার। সংশ্লিষ্টদের মতে, যাচাইকৃত ও নির্ভরযোগ্য নির্বাচনসংক্রান্ত তথ্য সরবরাহই এ সেবার মূল উদ্দেশ্য।

সংশ্লিষ্টরা আশা করছেন, এই হটলাইন নির্বাচনকে ঘিরে বিভ্রান্তি, গুজব ও ভ্রান্ত তথ্য প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে। একই সঙ্গে স্বচ্ছ, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনেও এটি সহায়ক হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



বিকাশ-নগদ-রকেটে ১ হাজারের বেশি লেনদেন নয়
বিকাশ-নগদ-রকেটে ১ হাজারের বেশি লেনদেন নয়
৮ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:৫৬:৫৪









Follow Us