নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় নেতা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর সদর ও নলডাঙ্গা-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার বলেছেন এই স্বাধীনতা বিরোধী শক্তি যারা বাংলাদেশের ৭১ সালে ষড়যন্ত্র চক্রান্ত করেছিল। বাংলাদেশের বিভিন্ন সময় চক্রান্ত করেছে। তারা যেন নতুন করে আর মাথা দাঁড়ায় উঠতে না পারে এজন্য দল মত নির্বিশেষে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যের কোনো বিকল্প নাই প্রিয় ভাইয়েরা আমার তাই আমি আপনাদের কাছে বলতে চাই আপনাদের মাধ্যমে ওই ষড়যন্ত্রকারীদেরকে বুঝিয়ে দিতে চাই।

তিনি বলেন, কোনো চক্রান্ত-ষড়যন্ত্র বোমা ফুটিয়ে গুলি ফুটিয়ে অরাজকতা কথা বলে ত্রাস সৃষ্টি করে আগামী সংসদ নির্বাচন বানচাল করা যাবে না। বাংলাদেশের জনগণ বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্রকে মোকাবিলা করবে ইনশাআল্লাহ।


৮ ফেব্রুয়ারি রোববার সন্ধ্যায় নাটোরের নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়নের সেনভাগ মধ্যেপাড়া এলাকায় নির্বাচনী মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সদস্য সাবিনা ইয়াসমিন ছবি,ব্যারিস্টার তাসনুভা তাবাসুম রাত্রী, জেরিন সুবাহ রোদেলা, নাসিম উদ্দিন নাসিম, ওলামা দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ রনিসহ বিএনপির নেতৃবৃন্দ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available