• ঢাকা
  • |
  • বুধবার ২৭শে কার্তিক ১৪৩৩ সকাল ০৮:০৬:২২ (11-Nov-2026)
  • - ৩৩° সে:

ঠাকুরগাঁওয়ে পুলিশের গাড়ির ধাক্কায় শিশু আহত

২৫ এপ্রিল ২০২৪ সকাল ০৮:৩৮:১৬

ঠাকুরগাঁওয়ে পুলিশের গাড়ির ধাক্কায় শিশু আহত

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে পুলিশের গাড়ির ধাক্কায় আব্দুল্লাহ নামে দুই বছর বয়সী এক শিশু গুরুতর আহত হয়েছে। শিশুটিকে ধাক্কা দেওয়া গাড়িটি পরিচালনার দায়িত্বে কে বা কারা ছিলেন তা জানা যায়নি।

২৪ এপ্রিল বুধবার দুপুরে ঠাকুরগাঁও আদালত চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে শিশুটিকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। আহত শিশু আব্দুল্লাহ জেলার সদর উপজেলার ফোকদনপুর গ্রামের বাসিন্দা রেজাউল করিমের ছেলে বলে জানিয়েছের স্থানীয় প্রত্যক্ষদর্শীরা।

মায়ের সাথে হাত ধরে আদালত চত্বরের রাস্তার পাশ দিয়ে হাটছিল শিশু আব্দুল্লাহ। হঠাৎ পেছন থেকে দ্রুত গতিতে ছুটে এসে পুলিশের একটি গাড়ি ধাক্কা দেয়। এতে শিশুটি চাকার নিচে পরে গিয়ে গুরুতর আহত হয়। এ ঘটনার খবর জানতে পেরে পুলিশের কর্মকর্তারাও ছুটে যান হাসপাতালে।

আরও পড়ুন

জামালপুর সীমান্তে নারীকে পুশইনের চেষ্টা, আটকে দিল বিজিবি

পুলিশের ওই গাড়ির নম্বর ঢাকা মেট্রো ঠ-১৪-৩৫-৩০। পরে প্রত্যক্ষদর্শী ও পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসাপাতালে ভর্তি করেন। হাসপাতালের দেয়া তথ্য মতে, শিশুটির এক্সরেসহ যাবতীয় পরীক্ষা নিরিক্ষা করা হয়েছে। সে পায়ে ও বুকে প্রচন্ড পেয়েছে। বর্তমানে সে কিছুটা সুস্থ্য আছে।

হাসপাতালে উপস্থিত আহত শিশুর মা সুরভী জানান, মামলা সংক্রান্ত বিষয়ে সকালে ছেলেকে নিয়ে আদালতে আসেন। হঠাৎ ছেলে এমন দুর্ঘটনার শিকার হয়।

শিশুটির সব রকম চিকিৎসা নেয়ার তদারকির সময় সংবাদকর্মীরা জানতে চাইলে সদর থানার এসআই মামুর উর রশিদ জানান, শিশুটি ভাল আছে। সব রকম চিকিৎসার জন্য ব্যবস্থা নেয়া হয়েছে।

আরও পড়ুন

সাজেকে অনির্দিষ্টকালের অবরোধ প্রত্যাহার

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) এ.বি.এম ফিরোজ ওয়াহিদ জানান, শিশুটি এখন ভাল আছে। কেনো দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ভালোবাসার মানুষকে প্রপোজ করবেন যেভাবে
ভালোবাসার মানুষকে প্রপোজ করবেন যেভাবে
১০ নভেম্বর ২০২৬ রাত ১০:৫৭:৫৭



চট্টগ্রামের কদমতলীতে তেলের গুদামে আগুন
চট্টগ্রামের কদমতলীতে তেলের গুদামে আগুন
১০ নভেম্বর ২০২৬ রাত ১০:৩১:০৫






বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
১০ নভেম্বর ২০২৬ রাত ০৯:২২:৩৮