• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে কার্তিক ১৪৩৩ ভোর ০৫:১৫:০৬ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

জাতিসংঘ প্রতিনিধির সাথে পুলিশের অতিরিক্ত ডিআইজির মতবিনিময়

১৭ এপ্রিল ২০২৪ সন্ধ্যা ০৬:৩২:৪৭

জাতিসংঘ প্রতিনিধির সাথে পুলিশের অতিরিক্ত ডিআইজির মতবিনিময়

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী জেলার পুঠিয়া উপজেলায় পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. আব্দুল্লাহ আরেফ, পুলিশ কমিউনিটি ও জাতিসংঘের প্রতিনিধির সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মো. আব্দুল্লাহ আরেফ মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ল অ্যানফোর্সমেন্ট অফিসার্স অ্যাসোসিয়েশনের (আইএলইওএ) বাংলাদেশ চ্যাপ্টারের সদ্য প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তিনি বর্তমানে পুলিশের অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত ও নৌ-পুলিশের সাবেক এসপির দায়িত্ব পালন করেছেন।

১৭ এপ্রিল বুধবার উপজেলার বানেশ্বর বাজারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে জাতিসংঘ প্রতিনিধি, অতিরিক্ত ডিআইজিসহ অতিথিবৃন্দ দেশ ও বিদেশের আইনশৃঙ্খলা বিষয়ক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

আরও পড়ুন

সাজেকে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আহত ১, আতঙ্কে জুমিয়ারা

পুলিশের সিনিয়র এই কর্মকর্তা জানান, তিনি আইএলইওএ’র প্রেসিডেন্ট হিসেবে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে ভূমিকা রাখবেন। দেশের সার্বিক উন্নতি তিনি বিশ্ব দরবারে তুলে ধরতে ভূমিকা রাখবেন।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মো. সাইদুর রহমান, এশিয়ান টেলিভিশনের রাজশাহী জেলা প্রতিনিধি মো. সোহাগ আলী, মো. মাসুদ রানা, শাহামুদ্দিন রিয়েল এস্টেটের পরিচালক আব্দুর রহমান, বানেশ্বর এলাকার জনপ্রতিনিধিসহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ।

প্রসঙ্গত, আইএলইওএ বিশ্বের বিভিন্ন দেশের আইন প্রয়োগকারী সংস্থার শীর্ষ ও চৌকস কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি সংগঠন। এ সংগঠনে পারস্পরিক মতবিনিময় ছাড়াও জনগণকে আইন প্রয়োগকারী সংস্থার পক্ষ থেকে কীভাবে আরও উন্নত সেবা দেওয়া যায়, সেসব নিয়ে নিয়মিত সভা ও সেমিনার আয়োজন করে চলেছে সংস্থাটি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯