• ঢাকা
  • |
  • শনিবার ১৫ই কার্তিক ১৪৩৩ রাত ০২:৪৪:১১ (31-Oct-2026)
  • - ৩৩° সে:

বঙ্গোপসাগরে ৫ দিন ভাসতে থাকা ১২ জেলে উদ্ধার

২৪ মার্চ ২০২৪ সকাল ১০:৫৪:৫৩

বঙ্গোপসাগরে ৫ দিন ভাসতে থাকা ১২ জেলে উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি: ইঞ্জিন বিকল হয়ে বঙ্গোপসাগরে ভাসতে থাকার ৫ দিন পর ১২ জেলেকে উদ্ধার করেছেন কোস্টগার্ড।

২৩ মার্চ শনিবার সন্ধ্যায় বিপদগ্রস্ত হয়ে পড়া জেলেরা ৯৯৯ এ ফোন দিলে তাদের উদ্ধার করা হয়। কোস্টগার্ড পশ্চিম জোন সদর দফতরের (মোংলা) মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মুনতাসীর ইবনে মহসীন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ১৫ মার্চ বরগুনা জেলার পাথরঘাটা উপজেলা থেকে এফ. বি. হানিফ মুন্সী নামক একটি মাছ ধরার ট্রলার বঙ্গোপসাগরে যায়। এরপর ১৯ মার্চ গভীর সাগরে ওই ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে গেলে সাগরে ভাসতে থাকেন জেলেরা। বিকল ওই ট্রলারের মাঝি মাসুম মৌলভী জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দিয়ে উদ্ধার সহায়তা চান।

আরও পড়ুন

রংপুরে মেয়াদোত্তীর্ণ মাছের খাদ্য জব্দ, দুই ফিড ব্যবসায়ীকে জরিমানা

পরবর্তীতে মাসুম মৌলভীর মোবাইল নম্বর ট্রাকিং করে তাদের অবস্থান নিশ্চিত করে শনিবার সন্ধ্যায় কোস্টগার্ডের দুবলা ও কচিখালী স্টেশনের সদস্যরা সুন্দরবনের দুবলার চর সংলগ্ন সাগর থেকে ওই ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করেন।

কোস্টগার্ডের পক্ষ থেকে উদ্ধার হওয়া জেলেদেরকে খাদ্য সামগ্রী ও প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কক্সবাজারে ১৪৪ ধারা জারি
কক্সবাজারে ১৪৪ ধারা জারি
৩০ অক্টোবর ২০২৬ রাত ০৯:৪৫:২৯





ভারতে ৬ আরোহী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত
ভারতে ৬ আরোহী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত
৩০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:২৬


রাতের মধ্যে ১৪ জেলায় ঝড়ের আভাস
রাতের মধ্যে ১৪ জেলায় ঝড়ের আভাস
৩০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৩০