• ঢাকা
  • |
  • বুধবার ৩১শে ভাদ্র ১৪৩৩ রাত ০৩:৪৩:৪৩ (16-Sep-2026)
  • - ৩৩° সে:

ঢাকা-বরিশাল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় সেনাসদস্য নিহত

৪ ডিসেম্বর ২০২৩ বিকাল ০৪:৫৩:০৩

ঢাকা-বরিশাল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় সেনাসদস্য নিহত

বরিশাল (উত্তর) প্রতিনিধি: উজিরপুর উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কের আটিপাড়ায় বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

সোমবার (৪ ডিসেম্বর) সকাল ১০টার সমায় ঢাকাগামী এনা পরিবহনের একটি বাসটি বিপরীত দিক দিয়ে আসা মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেল সেনা সদস্য মো. ফুয়াদ হোসেন (৩২) নিহত হন। তিনি গৌরনদী উপজেলার বাটাজোর গ্রামের মো. ফারুক হোসাইনের ছেলে। স্থানীয় জনতা ঘাতক এনা পরিবহনের চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

নিহতের ভাই ফরিদ উদ্দিন জানান, তাদের ৩ ভাইয়ের মধ্যে নিহত ফুয়াদ সবার ছোট। তিনি সেনাবাহিনীতে কর্মরত ছিলেন, কিছুদিন আগে ছুটিতে বাড়ি আসেন। এ ঘটনায় স্থানীয়রা বাসটিকে ধাওয়া করে সাজু পাম্পে আটরে পর চালককে পুলিশে সোপর্দ করা হয়।।

উজিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, আটক চালক মো. হুমায়ুন কবির বরিশাল বিমানবন্দর এলাকার মৃত সেকান্দার আলীর পুত্র।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান সোহাগ জানান, ঘাতক এনা পরিবহনের চালক ও বাস স্থানীয় জনতার সহায়তায় আটক করা হয়েছে । এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



রাজধানীতে নিয়মিত অভিযানে গ্রেফতার ৫০৮, মামলা ৫০
রাজধানীতে নিয়মিত অভিযানে গ্রেফতার ৫০৮, মামলা ৫০
১৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৪:১৩


দুর্গাপূজার ২ দিনের সরকারি ছুটি, পাবেন না যারা
দুর্গাপূজার ২ দিনের সরকারি ছুটি, পাবেন না যারা
১৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:১০

টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়লেন জ্যোতি
টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়লেন জ্যোতি
১৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২৫:০৯




জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে
১৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৯:২০