• ঢাকা
  • |
  • শনিবার ২৩শে কার্তিক ১৪৩৩ সকাল ০৮:৪২:৪৮ (07-Nov-2026)
  • - ৩৩° সে:

কেন্দুয়ায় অবরোধের ২য় দিনে মাঠে নেই বিএনপি, সতর্ক অবস্থায় পুলিশ

১ নভেম্বর ২০২৩ বিকাল ০৫:১৭:২৮

কেন্দুয়ায় অবরোধের ২য় দিনে মাঠে নেই বিএনপি, সতর্ক অবস্থায় পুলিশ

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি: বিএনপি-জামায়াতের দেশব্যাপী তিন দিনের অবরোধের ২য় দিনে তেমন প্রভাব পড়েনি নেত্রকোণার কেন্দুয়ায়। স্বাভাবিক রয়েছে জনজীবন। মাঠে নেই বিএনপি, বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ, হরতালে নাশকতা ও জনগণের জানমালের নিরাপত্তায় কেন্দুয়া থানা পুলিশ কঠোর সর্তক অবস্থায় রয়েছে।

১ নভেম্বর বুধবার সকাল থেকে কেন্দুয়া পৌর শহরসহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো ঘুরে অবরোধের সমর্থনে কোনো মিছিল-মিটিং-পিকেটিং চোখে পড়নি। এমনকি অবরোধ সমর্থিত দলের নেতা কর্মীদেরও দেখা যায়নি। তবে পৌর শহরসহ উপজেলার বিভিন্ন পয়েন্টে পুলিশ রয়েছে সতর্ক অবস্থায়।

এদিকে সকাল থেকেই আওয়ামী লীগের নেতাকর্মীরা কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সামনে জড়ো হতে থাকে বিক্ষোভ সমাবেশ করার জন্যে।

আরও পড়ুন

নিজ গ্রামে চিরনিদ্রায় শায়িত হলেন সেনা সদস্য তিতাশ শেখ

বিএনপি-জামায়াতের সন্ত্রাসের নৈরাজ্যর অপপ্রচার ও দেশ বিরোধী ষড়যন্ত্র ও বিএনপি-জামাতের ডাকা সারা দেশে তিন দিনব্যাপী অবরোধের প্রতিবাদে কেন্দুয়া  উপজেলা আওয়ামী লীগ দুপুর ১টার দিকে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল কাদির ভূঞার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান ভূঞার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. আসাদুল হক ভূঞা প্রমুখ।

এসময় তারা বলেন, রাজধানী ঢাকাতে বিএনপি তাদের শান্তি সমাবেশ করার প্রত্যয়ে সরকারের দেয়া ২০ দফা শর্ত মেনে পল্টনে সমাবেশ করার কথা থাকেলও তারা শান্তি সমাবেশে ব্যর্থ হয়েছে। বিএনপির সন্ত্রাসীরা আন্দোলনের নামে রাজধানীতে সন্ত্রাসী তাণ্ডব চালিয়েছে, হাসপাতালের অ্যাম্বুল্যান্স পুড়িয়েছে, হাসপাতালে আগুন দিয়েছে, দায়িত্বরত সাংবাদিকদের উপর হামলা চালিয়ে আহত করেছে, প্রধান বিচারপতির বাসভবনের সামনে ভাংচুর করেছেন। সর্বোপরি এক পুলিশ সদস্যকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে। তারপরও দেশকে অস্থিতিশীল ও নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে তারা তিন দিনের অবরোধের মতো কঠোর কর্মসূচি দিয়েছে। বিএনপির এই সন্ত্রাসী হামলায় যারাই জড়িত, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। সিসিটিভি ফুটেজ দেখে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তারা।

আরও পড়ুন

শিশুদের স্বাস্থ্যসেবায় ঝালকাঠিতে দিনব্যাপী বিশেষ চিকিৎসা ক্যাম্প

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বলেন, জনসাধারণের জানমাল রক্ষা এবং নাগরিকদের নিরাপত্তায় পুলিশ কাজ করছে। সকাল থেকেই উপজেলার বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ। যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে আমরা প্রস্তুত রয়েছি।

এদিকে অবরোধের সমর্থনে সকাল থেকে দুপুর পর্যন্ত বিএনপির কোনো মিটিং, মিছিল, পিকেটিং চোখে পড়ে নাই।  

এ সময় উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম, মো. শহিদুল হক ফকির বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবীর ভূঁইয়া, মোস্তাফিজ উর রহমান বিপুল, আনোয়ারুল হক কনকসহ কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সকল সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতৃবৃন্দ। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজকের নামাজের সময়সূচি (৭ নভেম্বর ২০২৬)
আজকের নামাজের সময়সূচি (৭ নভেম্বর ২০২৬)
৭ নভেম্বর ২০২৬ সকাল ০৮:২৪:২৫

আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
৭ নভেম্বর ২০২৬ সকাল ০৮:১৫:১০


আদাবর থানার সামনে দুটি ককটেল বিস্ফোরণ
আদাবর থানার সামনে দুটি ককটেল বিস্ফোরণ
৬ নভেম্বর ২০২৬ রাত ১০:৪০:০৯




নতুন বাজারে বৈশাখী পরিবহনে আগুন
নতুন বাজারে বৈশাখী পরিবহনে আগুন
৬ নভেম্বর ২০২৬ রাত ০৮:৪৯:৩৩