• ঢাকা
  • |
  • বুধবার ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ রাত ০৮:৩২:৪২ (25-Nov-2026)
  • - ৩৩° সে:

নায়িকা নিপুণের লন্ডনযাত্রা বাতিল, ফেরত পাঠানো হলো বিমানবন্দর থেকে

১০ জানুয়ারী ২০২৫ সকাল ১১:৫১:১১

নায়িকা নিপুণের লন্ডনযাত্রা বাতিল, ফেরত পাঠানো হলো বিমানবন্দর থেকে

স্টাফ রিপোর্টার, সিলেট: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন চিত্রনায়িকা নিপুণকে অফলোড করেছে।

১০ জানুয়ারি শুক্রবার সকালে বাংলাদেশ বিমানের লন্ডনগামী একটি ফ্লাইটে ওঠার প্রস্তুতির সময় তাকে আটক করা হয়। পরে যাত্রা বাতিল করা হলে তিনি ঢাকায় ফিরে যান।

ইমিগ্রেশন পুলিশ জানায়, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) চিত্রনায়িকা নিপুণের লন্ডন যাত্রার বিষয়ে আপত্তি তোলে। এরপর বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।

আরও পড়ুন

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে আইসিইউতে বরেণ্য অভিনেতা মামুনুর রশীদ

নিপুণের পাসপোর্ট ও অন্যান্য নথিপত্র পরীক্ষা-নিরীক্ষা ও জিজ্ঞাসাবাদ শেষে অফলোড করে তার লন্ডনযাত্রা বাতিল করা হয়।

উল্লেখ্য, এর আগেও নিপুণ বিভিন্ন বিতর্কে জড়িয়ে শিরোনামে এসেছিলেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







হরমুজে মাইনের আঘাতে ২ তেলবাহী জাহাজে বিস্ফোরণ
হরমুজে মাইনের আঘাতে ২ তেলবাহী জাহাজে বিস্ফোরণ
২৫ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১:৩৪