• ঢাকা
  • |
  • শুক্রবার ২৯শে কার্তিক ১৪৩৩ দুপুর ১২:২৩:৫৭ (13-Nov-2026)
  • - ৩৩° সে:

টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়লেন জ্যোতি

১৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২৫:০৯

টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়লেন জ্যোতি
নিগার সুলতানা জ্যোতি। ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ নারী ক্রিকেট দলের টি-টোয়েন্টি অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন নিগার সুলতানা জ্যোতি। বিসিবি সভাপতি তামিম ইকবাল ও নারী ক্রিকেট কমিটির চেয়ারম্যানকে ই-মেইলে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নারী ক্রিকেট কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু।

ব্যাটিং ও উইকেটকিপিংয়ে আরও মনোযোগ দিতেই নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে ওয়ানডে দলের অধিনায়কত্ব চালিয়ে যাবেন জ্যোতি। এশিয়ান গেমসের পরেই টি-টোয়েন্টি অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াবেন তিনি।

আরও পড়ুন

টিভিতে আজ যেসব খেলা দেখা যাবে (১৩ নভেম্বর ২০২৬)

১৫ সেপ্টেম্বর মঙ্গলবার জাপান থেকে চিঠির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিষয়টি বোর্ডকে জানান। তার সিদ্ধান্ত মেনে নিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।

উল্লেখ্য, ২০২২ সালে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব পাওয়ার পর থেকে দুই সংস্করণেই বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে আসছিলেন জ্যোতি। তার অধিনায়কত্বে সবচেয়ে উল্লেখযোগ্য সাফল্য আসে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে। স্কটল্যান্ডকে হারিয়ে এক দশক পর বিশ্বকাপে জয় পায় বাংলাদেশ। ওই ম্যাচসহ পুরো আসরে ব্যাট ও গ্লাভস হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন জ্যোতি। চার ইনিংসে ১০৪ রান করার পাশাপাশি উইকেটের পেছনে নেন সাতটি ডিসমিসাল।

তবে সাম্প্রতিক সময়ে তার নেতৃত্বে বাংলাদেশের পারফরম্যান্সে ধারাবাহিকতার ঘাটতি দেখা যায়। ২০২৬ সালের শুরুতে বিশ্বকাপ বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার পর ঘরের মাঠে শ্রীলঙ্কার কাছে ২-১ ব্যবধানে সিরিজ হারে বাংলাদেশ। এরপর স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের সঙ্গে ত্রিদেশীয় সিরিজেও আসে মিশ্র ফল। বিশ্বকাপে পাঁচ ম্যাচে মাত্র দুটি জয় পাওয়ায় জ্যোতির নেতৃত্ব নিয়ে প্রশ্ন ওঠে।

আরও পড়ুন

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ: পাকিস্তানের কাছে হেরে বাংলাদেশের বিদায়

সূত্র: সমকাল

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


পদত্যাগ করলেন এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং
পদত্যাগ করলেন এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং
১৩ নভেম্বর ২০২৬ দুপুর ১২:১৪:৩৪

২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫৩৪
২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫৩৪
১৩ নভেম্বর ২০২৬ দুপুর ১২:০৮:১৬





দেশে সারের মজুত ছাড়াল ১৬ লাখ মেট্রিক টন
দেশে সারের মজুত ছাড়াল ১৬ লাখ মেট্রিক টন
১৩ নভেম্বর ২০২৬ সকাল ১১:১৯:২০