• ঢাকা
  • |
  • সোমবার ২৫শে কার্তিক ১৪৩৩ রাত ১০:৪৩:৪২ (09-Nov-2026)
  • - ৩৩° সে:

বিএনপি নামক অপশক্তিকে প্রতিহত করতে হবে: ওবায়দুল কাদের

৮ আগস্ট ২০২৩ সকাল ১১:৪৬:১৩

বিএনপি নামক অপশক্তিকে প্রতিহত করতে হবে: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক: বিএনপি নামক অপশক্তিকে প্রতিহত করতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রকে নিরাপদ এবং অসাম্প্রদায়িক মানবতাবোধকে বাঁচিয়ে রাখতে হলে বিএনপি নামক অপশক্তিকে প্রতিহত করতে হবে।

৮ আগস্ট মঙ্গলবার সকালে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর বনানী কবরস্থানে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের ওবায়দুল কাদের এসব কথা বলেন।

আরও পড়ুন

এনসিপিতে যুক্ত হলেন নারী পাইলট ফারিয়াল হামিদ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ৭৫ থেকে যে হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি এ দেশে শুরু হয়েছে, তারই ধারাবাহিকতায় ১৫ আগস্ট, ৩ নভেম্বর বঙ্গবন্ধুর সহচর জাতীয় চার নেতার হত্যাকাণ্ড, ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা, যার প্রধান টার্গেট ছিলেন বঙ্গবন্ধু কন্যা আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঐ হামলায় আইভি রহমানসহ ২৩ জনের জীবন চলে গেল। এই সমুদয় ইতিহাসের পেছনে একটা দল, বিএনপি। এই দল দলটি বাংলাদেশে হত্যা ও ষড়যন্ত্রের হোতা।

তিনি আরও বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব আমাদের ইতিহাসের এক অসাধারণ ত্যাগী বিজয় লক্ষী নারী। আজ তার ৯৩তম জন্মবার্ষিকী। জন্মের আনন্দ যখন বেদনার অশ্রুতে, তখন সে এক অনির্বচনীয় অনুভূতি। যার কোন প্রকাশ নেই।

ওবায়দুল কাদের বলেন, শেখ ফজিলাতুন্নেছা মুজিব শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু থেকে জাতির পিতা; এই যে উত্তরণ বঙ্গবন্ধুর জীবনে সংগ্রাম, স্বাধীকার থেকে স্বাধীনতার সংগ্রাম-এই সমুদয় সংগ্রামে বেগম মুজিব শুধু বঙ্গবন্ধুর সহধর্মিণী  নয়, তিনি ছিলেন এক নিবেদিত প্রাণ সহযোদ্ধা। বঙ্গবন্ধুর একেবারে কাছের একজন সহকর্মী। সংকটে সংগ্রামে পেছন থেকে যিনি বঙ্গবন্ধুকে প্রেরণা ও শক্তি দিয়েছেন, এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যুগিয়েছেন। 

আরও পড়ুন

শেখ হাসিনার পাসপোর্টের আবেদন নির্লজ্জতার চরম উদাহরণ: রিজভী

এর আগে সকাল ৮টায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের নেতৃত্বে বঙ্গমাতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় ক্ষমতাসীন দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯