• ঢাকা
  • |
  • শনিবার ১২ই বৈশাখ ১৪৩৩ বিকাল ০৪:৫১:৩০ (25-Apr-2026)
  • - ৩৩° সে:

লুটপাটকারীদের মুখে বাজেটের সমালোচনা শোভা পায় না: ওবায়দুল কাদের

৩ জুন ২০২৩ দুপুর ১২:২৮:০০

লুটপাটকারীদের মুখে বাজেটের সমালোচনা শোভা পায় না: ওবায়দুল কাদের
“২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে আওয়ামী লীগের সংবাদ সম্মেলন”

নিজস্ব প্রতিবেদক: ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আজ বড় বড় কথা বলে। তারা লুটপাটের বাজেট বলে, যাদের অর্থনীতি ছিল লুটপাটের। তারা লুটপাটের চ্যাম্পিয়ন ছিল। তাদের মুখে লুটপাটের কথা শোভা পায় না। আমরা তাদের থেকে বড় বাজেট দিতে পেরেছি।

৩ জুন শনিবার সকালে ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

Ad
Ad

প্রস্তাবিত এই বাজেটকে সংকটে ঘুরে দাঁড়ানোর বাজেট বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

Ad

এসময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us